spot_img
Monday, 2 March, 2026
2 March
spot_img
HomeদেশOrgan Transplantation: দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের অঙ্গ প্রতিস্থাপনের কাজে লাগাতে চায় কেন্দ্র, বিশেষ...

Organ Transplantation: দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের অঙ্গ প্রতিস্থাপনের কাজে লাগাতে চায় কেন্দ্র, বিশেষ প্রশিক্ষণের জন্য রাজ্যগুলিকে চিঠি

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন ‘ন্যাশনাল অর্গ্যান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশন’ (নোটো)–এর তরফে দেশের সব রাজ্যকে চিঠি পাঠানো হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শুভজিৎ মিত্র,কলকাতাঃ

আজকাল অনেকেই,নিজের বা আত্মীয়দের মৃত্যুর পর অঙ্গদান করে থাকেন।এবার থেকে যাতে পথ দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের অঙ্গ প্রতিস্থাপনের কাজে লাগানো যায়,সেই বিষয়ে উদ্যোগী হয়েছে,কেন্দ্র সরকার।তার জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করার বিষয় নিয়ে দেশের সব রাজ্যকে চিঠি দিয়েছে,কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

আরও পড়ুনঃ সংবাদ জগতে শোরগোল! ট্রাম্পের ক্ষোভ; পদত্যাগ BBC-র দুই শীর্ষ কর্তার

নেটো-র চিঠি রাজ্যগুলিকে

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন ‘ন্যাশনাল অর্গ্যান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশন’ (নোটো)–এর তরফে দেশের সব রাজ্যকে চিঠি পাঠানো হয়েছে। রাজ্যগুলিকে দেওয়া চিঠিতে কেন্দ্র বলেছে, দুর্ঘটনায় মৃতদের যাঁরা উদ্ধার করে থাকেন, তাঁদের বিশেষ প্রশিক্ষণ দিতে হবে। এই উদ্ধারকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন পুলিশকর্মী, অ্যাম্বুল্যান্স চালক এবং স্বাস্থ্যকর্মীরা।

নেটো-র পরিসংখ্যান

নেটোর তরফে দেওয়পরিসংখ্যান তুলে ধরে বলা হয়েছে, কেবল ২০২৩ সালেই ১ লক্ষ ৭০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। চিঠিতে এ-ও বলা হয়েছে, মৃতদের অধিকাংশই শারীরিক ভাবে সুস্থ ছিলেন। অনেকের বয়সও কম। কিন্তু মৃতদের অঙ্গপ্রত্যঙ্গ নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও রোগীর শরীরে প্রতিস্থাপন করা যায় না বলেই সেগুলি নষ্ট হয়ে যায় বলে মনে করে স্বাস্থ্য মন্ত্রক।

আরও পড়ুনঃ দূষণে দমবন্ধ, নিঃশ্বাসে বিষ; দিল্লিতে ক্লাউড সিডিংয়ের পরই কি বায়ু দূষণে বৃদ্ধি!

কেন্দ্রীয় পরিকল্পনা

কেন্দ্রীয় পরিকল্পণা হল,আপাতত রাজ্য স্তরে এবং জেলা স্তরে উদ্ধারকারীদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।তাছাড়া, প্রথমিক পর্যায়ে,উদ্ধারকারীরা মৃতের পরিজনেদের কাছ থেকে অঙ্গদানের বিষয়ে সম্মতি আদায় করার চেষ্টা করবেন।তারপর,যদি পরিবারের তরফে,সম্মতি মেলে,এরপর খবর পাঠানো হবে নিকটবর্তী হাসপাতাল বা মেডক্যাল কলেজে। হাসপাতাল কর্তৃপক্ষ সম্ভাব্য গ্রহীতাদের বিষয়টি জানাবেন।তারপর,সেই মৃতের অঙ্গ নেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে।

তবে পরিকল্পনা রূপায়ণের আগে উদ্ধারকারীদের অঙ্গদানের বিষয়ে প্রাথমিক প্রশিক্ষণ দিতে চায় কেন্দ্র। সেই লক্ষ্যেই রাজ্যগুলিকে চিঠি দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সংস্থা।

এই মুহূর্তে

আরও পড়ুন