spot_img
Friday, 6 March, 2026
6 March
spot_img
HomeচাকরিJob Vacancy: সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন ২৩ মার্চ পর্যন্ত

Job Vacancy: সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন ২৩ মার্চ পর্যন্ত

সংরক্ষিতদের জন্য বয়সে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় থাকবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আপনি যদি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী হন এবং ব্যাংকে ভালো চাকরি খোঁজেন তবে সুখবর। সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ করার অফিশিয়াল বিজ্ঞপ্তি এসেছে। পশ্চিমবঙ্গেও বেশ অনেকগুলি শূন্যপদ রয়েছে। রাজ্যের যেকোনো জেলা থেকে নারী-পুরুষ নির্বিশেষে সমস্ত প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। নিয়োগের পর থাকবে আকর্ষণীয় আরে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা। এই চাকরির জন্য প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া ও খুঁটিনাটি তথ্য পেতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

আরও পড়ুনঃ বচসা থেকে হাতাহাতি; ধূপগুড়িতে ব্যাপক সংঘর্ষ

সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া বর্তমানে মোট ২৭৫টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। জেনারেল, ওবিসি এবং তফসিল সম্প্রদায়ের প্রার্থীদের জন্য আলাদা আলাদা শূন্য পদ রয়েছে। মূলত ২১ টি ভিন্ন ভিন্ন পদে স্পেশালিস্ট অফিসার হিসেবে প্রার্থীদের নিয়োগ করা হবে। যেমন-

  • Software Developer (Java)
  • Mobile Developer (Android/iOS)
  • Database Administration (DBA)
  • IT Officer (Scale I & II)
  • Risk Manager
  • Information Security & Cyber Security সহ আরো অনেক।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

উপরোক্ত পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং বা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে, সেই সঙ্গে কমপক্ষে দু’বছরের বা তার বেশি কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

০১.০১.২০২৬ অনুযায়ী সর্বনিম্ন ২১ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে বয়সসীমা থাকতে হবে। সংরক্ষিতদের জন্য বয়সে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় থাকবে।

স্কেল অনুযায়ী মূল বেতন নিচে দেওয়া হলো, এর সাথে DA, HRA এবং অন্যান্য ভাতা যুক্ত হবে:

Category Salary
Scale I (Assistant Manager) ₹৪৮,৪৮০ – ₹৬৭,১৬০ (সর্বোচ্চ ₹৮৫,৯২০ পর্যন্ত হতে পারে)।
Scale II (Manager) ₹৬৪,৮২০ – ₹৯৩,৯৬০।
Scale III (Senior Manager) ₹৮৫,৯২০ – ₹১,০৫,২৮০।
Scale IV (Chief Manager) ₹১,০২,৩০০ – ₹১,২০,৯৪০।

আরও পড়ুনঃ ‘রামচরিতমানস’ থেকে ‘বামচরিতমানস’; বাম ধাঁচ এবং ‘প্রগতিশীল বয়ান’ স্পষ্ট অভিষেকের

১. সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট www.centralbankofindia.co.in-এ যান।
২. ‘Recruitment’ ট্যাবে ক্লিক করে ‘Specialist Officer 2026’ লিঙ্কে যান।
৩. নাম, ইমেল এবং ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।
৪. স্ক্যান করা ছবি, সই এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
৫. আবেদন ফি জমা দিয়ে ফর্মটি সাবমিট করুন।

আবেদন ফি

Category Fees
SC / ST / PwBD / মহিলা প্রার্থী ১৭৫ টাকা (ইন্টিমেশন চার্জ) + GST।
অন্যান্য (General / OBC / EWS) ৮৫০ টাকা (আবেদন ফি + চার্জ) + GST।

এই মুহূর্তে

আরও পড়ুন