Saturday, 21 March, 2026
21 March
Homeদক্ষিণবঙ্গBaranagar: বরানগরে সেন্ট্রাল ফোর্স; সম্মুখ সমরে সায়ন্তিকা-সজল

Baranagar: বরানগরে সেন্ট্রাল ফোর্স; সম্মুখ সমরে সায়ন্তিকা-সজল

টবিন রোডের কাছে মল্লিক কলোনিতে বিজেপির পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সম্মুখ সমরে সায়ন্তিকা-সজল। মঙ্গলবার সন্ধ্যায় তুমুল উত্তেজনা ছড়াল বরানগরে। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে রীতিমতো সংঘর্ষের ছবি সামনে এসেছে। হোর্ডিং খোলাকে কেন্দ্র করে বচসার সূত্রপাত। পরিস্থিতি সামাল দিতে নামানো হল কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুনঃ টক টু মেয়র বন্ধের নির্দেশ কমিশনের, ‘গৌতমকে বলো’ চালুর হুঁশিয়ারি

বরানগরের টবিন রোডের কাছে মল্লিক কলোনিতে বিজেপির পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে। উত্তেজনা ঠেকাতে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে ঘটনাস্থলে। পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। ঘটনাস্থলে রয়েছেন বিজেপির প্রার্থী সজল ঘোষ। বিজেপির ১০ জন আহত হয়েছেন। উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে উপস্থিত হন দুই দলেরই প্রার্থী।

একদিকে, তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে, অপরদিকে চোর চোর স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছে বরানগর। অভিযোগ, বিজেপির হোর্ডিং খুলে দেওয়া হয়েছে। এই অভিযোগ তুলতেই তৃণমূলকর্মীরা আক্রমণ করে বলে অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন বিজেপি কর্মী। সজল ঘোষের দলীয় কার্যালয়েও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ ওঠে

আরও পড়ুনঃ “মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই রাষ্ট্রপতি শাসন চান”, জানালেন বিকাশ

দু’পক্ষেরই দাবি, বহিরাগত লোক এনে অশান্তি তৈরি করা হয়েছে। সজলের দাবি, তৃণমূলের কর্মীর সংখ্যা কম, বাইরে থেকে লোক আনতে হয়েছে। তিনি বলেন, “আগের বিজেপি আর নেই। এখন চোখ দেখালে চোখে আঙুল ঢোকানো হবে। বরানগর পাল্টে গিয়েছে।” অন্যদিকে, সায়ন্তিকা বলেন, বিজেপি অশান্তি তৈরি করার চেষ্টা করছে। মানুষ দেখছে বিজেপি কী করছে।

বিজেপির দাবি, পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল এদিন, কোনও কাজই করেনি। পুলিশ নিরপেক্ষ থাকলে এই পরিস্থিতি তৈরি হত না বলে মন্তব্য করেছেন সজল ঘোষ।

এই মুহূর্তে

আরও পড়ুন