spot_img
Sunday, 8 March, 2026
8 March
spot_img
HomeকলকাতাDroupadi Murmu: রাষ্ট্রপতিকে ‘অসম্মান’; এবার বড় অ্যাকশনের পথে ভারত সরকার!

Droupadi Murmu: রাষ্ট্রপতিকে ‘অসম্মান’; এবার বড় অ্যাকশনের পথে ভারত সরকার!

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পশ্চিমবঙ্গ সফরের খুঁটিনাটি জানতে চেয়ে রাজ্যের রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বঙ্গ সফর ঘিরে মমতা-মুর্মুর সংঘাত চরমে। রাষ্ট্রপতি সফরে প্রটোকল লঙ্ঘনের অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। এনিয়ে এবার রিপোর্ট তলব করল কেন্দ্র। আজ বিকেলের মধ্যে গোটা ঘটনায় কেন্দ্রকে রিপোর্ট দেওয়ার নির্দেশ।

আরও পড়ুনঃ গোঁসাইপুরে সরগরম! ভোটমুখী বাংলায় রাজ্য সরকারের ভূমিকায় অসন্তোষ রাষ্ট্রপতির

গতকাল রাষ্ট্রপতির শিলিগুড়ি সফরের সময় মুখ্যমন্ত্রী বা রাজ্যের কোনও মন্ত্রীর উপস্থিতি না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে “ছোট বোন” হিসেবে উল্লেখ করে প্রশ্ন তোলেন যে মুখ্যমন্ত্রী কি কোনও বিষয়ে “অসন্তুষ্ট।”

প্রোটোকল অনুযায়ী মুখ্যমন্ত্রী বা অন্য কোনও মন্ত্রী সাধারণত রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে হাজির থাকার কথা। কিন্তু গতকাল রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে হাজির ছিলেন শিলিগুড়িত মেয়র গৌতম দেব। এনিয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

আরও পড়ুনঃ ‘তৃণমূল সরকার সব সীমা পার করেছে’; ফুঁসে উঠলেন মোদী

পাশাপাশি রাজ্যের বিরুদ্ধে গতকালের সমাবেশের স্থল বদলের অভিযোগে সরব হন তিনি। এবার এনিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। বিকেলের মধ্যেই মুখ্যসচিবের কাছে রিপোর্টের জবাব চাইল কেন্দ্র।

এদিকে গতকালের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। প্রধানমন্ত্রী মোদী থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন, অমিত শাহ থেকে রাজনাথ সিং সকলেই এই বিষয়ে সরব হয়েছেন। মমতাকে ‘সাঁওতাল  বিরোধী’ বলে কটাক্ষ করতে ছাড়েন নি খোদ রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার গোটা ঘটনায় কেন্দ্রের রিপোর্ট তলব বিষয়টিতে নতুন মাত্রা যোগ করল।

এই মুহূর্তে

আরও পড়ুন