spot_img
Friday, 6 February, 2026
6 February
spot_img
Homeদক্ষিণবঙ্গHowrah Tikiapara: রণক্ষেত্র টিকিয়াপাড়া, দেদার বোমাবাজি, ভাঙচুর দোকান! বিরিয়ানি কেনা নিয়ে ঝামেলা

Howrah Tikiapara: রণক্ষেত্র টিকিয়াপাড়া, দেদার বোমাবাজি, ভাঙচুর দোকান! বিরিয়ানি কেনা নিয়ে ঝামেলা

রাত নামতেই দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার টিকিয়াপাড়া এলাকায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দুই মদ্যপ যুবকের বচসাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার টিকিয়াপাড়া ৷ রবিবার গভীর রাতে বিরিয়ানির দোকানে ওই দুই যুবকের মধ্যে বচসা হাতাহাতিতে পরিণত হয় ৷ এরপরেই সেখানে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায় ৷ অভিযোগ, একের পর এক বোমাবাজি শুরু হয় ৷ রাতভর পরিস্থিতি উত্তপ্ত থাকে ৷ সোমবার সকাল থেকে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে ৷ ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

আরও পড়ুনঃ “হারিয়ে যাওয়া সবুজ-মেরুন মোহনবাগানের পাগল ছেলে রাজুল”! বইপ্রেমীদের ভিড়ে উস্কে দেওয়া স্মৃতি

জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ বেলিলিয়াস রোড সংলগ্ন টিকিয়াপাড়ার একটি বিরিয়ানির দোকানে দুই যুবকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় ৷ অভিযোগ, দু’জনেই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন ৷ থুতু ফেলাকে কেন্দ্র করে শুরু হওয়া সেই বচসাই দ্রুত হাতাহাতির চেহারা নেয় ৷ কিছুক্ষণের মধ্যেই সেখানে একদল যুবকের জমায়েত হয় ৷ আর তারপরেই সেই ঝামেলা দুই গোষ্ঠীর সংঘর্ষের আকার ধারণ করে ৷

পরিস্থিতি হাতের বাইরে চলে যেতেই এলাকায় ইট-পাথর ছোড়াছুড়ি শুরু হয় ৷ বহুতলের ছাদ থেকে ইট ছোড়া হয় বলে অভিযোগ ৷ এরপর একের পর এক বোমার বিস্ফোরণে অগ্নিগর্ভ হয়ে ওঠে টিকিয়াপাড়া ৷ বিস্ফোরণের তীব্র শব্দে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা ৷ স্থানীয়দের একাংশের অভিযোগ, সেই সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি ও বেশ কয়েকটি দোকানেও ভাঙচুর চালানো হয় ৷

আরও পড়ুনঃ মিথ্যে ফাঁস, মুখ চুন পড়শি দেশের! দিল্লির আকাশে উড়ল সেই বিএস-০২২ রাফাল

এক বাসিন্দার বক্তব্য, “এই প্রথম নয় ৷ আগেও এই দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়েছে ৷ কিন্তু, এবার যা হয়েছে, তাতে সবাই ভয়ে কাঁপছি ৷ রাতভর বোমার শব্দ শুনে কেউ বাইরে বেরোতে সাহস করেনি ৷” আর এক বাসিন্দা বলেন, “এত রাতে দোকান খোলা থাকার ফলেই এমন ঘটনা বারবার ঘটছে ৷ নির্দিষ্ট সময়ের পর দোকান বন্ধ হলে, এই অশান্তি অনেকটাই কমতো ৷”

ঘটনার খবর পেয়ে দ্রুত টিকিয়াপাড়া পুলিশ ফাঁড়ি ও হাওড়া থানা থেকে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনায় হাওড়া সিটি পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, “গতরাত হাওড়া টিকিয়াপাড়া এলাকা একটি বিরিয়ানি দোকানে যুবকের মধ্যে বসা শুরু হয় ৷ কিছুক্ষণের মধ্যে ইটপাটকেল, কাচের বোতল ছোড়াছুড়ি শুরু হয়ে যায় ৷ ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টিকিয়াপাড়া পুলিশ ফাঁড়ি ও হাওড়া থানা থেকে পুলিশ পৌঁছায় গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে ৷ এই ঘটনার দু’জনকে গ্রেফতার করা হয়েছে ৷” এলাকা জুড়ে বাড়ানো হয়েছে নজরদারি, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী ৷

এই মুহূর্তে

আরও পড়ুন