spot_img
Sunday, 15 March, 2026
15 March
spot_img
Homeউত্তরবঙ্গSiliguri: মোটা টাকা তোলার অভিযোগ ৩১ নম্বর ওয়ার্ডের শিলিগুড়ির শীতলাপাড়ায়! স্কুল ভাড়া...

Siliguri: মোটা টাকা তোলার অভিযোগ ৩১ নম্বর ওয়ার্ডের শিলিগুড়ির শীতলাপাড়ায়! স্কুল ভাড়া দিয়ে টাকা তুলছে ক্লাব

বুধবার ৩১ নম্বর ওয়ার্ডের শীতলাপাড়ায় প্রগতি প্রয়াস পাঠশালায় গিয়ে দেখা গেল বৌভাতের জন্য জোরদার আয়োজন চলছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

প্রাথমিক স্কুল প্রাঙ্গণ বিয়ের জন্য ভাড়া দিয়ে স্থানীয় একটি ক্লাবের সদস্যদের একাংশের বিরুদ্ধে মোটা টাকা তোলার অভিযোগ উঠল। স্কুল প্রাঙ্গণ সামাজিক অনুষ্ঠানের জন্য ব্যবহার করতে যে ক্লাবের অনুমতি আগে নিতে হবে সেই কথা উল্লেখ করে ক্লাবের সামনে ফ্লেক্স ঝোলানো হয়েছে। স্কুল প্রাঙ্গণে এভাবে অনুষ্ঠান নিয়ে ক্ষুব্ধ বিদ্যালয়ের শিক্ষকরা।

বুধবার ৩১ নম্বর ওয়ার্ডের শীতলাপাড়ায় প্রগতি প্রয়াস পাঠশালায় গিয়ে দেখা গেল বৌভাতের জন্য জোরদার আয়োজন চলছে। স্কুলের গেট থেকে শুরু করে ছোট্ট মাঠে শামিয়ানা টাঙানো হয়েছে। ফুল দিয়ে সাজানোর কাজ চলছে। অন্যদিকে, চলছে রান্নাবান্না। পাত্রপক্ষের আত্মীয়রা ভিড় জমিয়েছেন। তার মাঝে স্কুলের ক্লাস চলছে।

আরও পড়ুনঃ তোলপাড় পাকিস্তান! ইমরান খানের ‘জীবিত থাকার প্রমাণ কোথায়?’

ক্লাস চলাকালীন সময়ে কীভাবে অনুষ্ঠান ও রান্নাবান্না হতে পারে? স্কুলের মধ্যে কোনও দুর্ঘটনা ঘটে গেলে তার দায় কে নেবে? এসব নিয়ে প্রশ্ন উঠছে। এর আগেও ওই স্কুলে এভাবে অনেক সামাজিক অনুষ্ঠান হয়েছে। দুর্ঘটনাও ঘটেছে। প্যান্ডেলের বাঁশে উঠতে গিয়ে গত বছর তৃতীয় শ্রেণির এক ছাত্রী বাঁশ থেকে পড়ে গিয়ে মুখে গুরুতর চোট পায়। তার পরেও ক্লাবের দাপট কমেনি। শিক্ষা প্রাঙ্গণ ভাড়া দিয়ে প্রাপ্ত অর্থের লোভ তাদের দিশেহারা করে দিয়েছে।

এই স্কুলের মাঠ একদিন ভাড়া নেওয়ার জন্য ক্লাবের সদস্যদের পাঁচ থেকে আট হাজার টাকা দিতে হয়। এরপর ক্লাবের তরফে স্কুলের মাঠে সামাজিক অনুষ্ঠান করার অনুমতি চেয়ে একটি চিঠি জেলা বিদ্যালয় সংসদের চেয়ারম্যানকে পাঠানো হয়। কিন্তু সেই অনুষ্ঠানের অনুমতি আদৌ দেওয়া হবে কি না, তা নির্ভর করে রাজ্যের শিক্ষা দপ্তরের ওপর।

অভিযোগ, বিকাশ ভবন থেকে অনুমতি আসার অপেক্ষা না করেই স্কুলে সামাজিক অনুষ্ঠান হয়ে যাচ্ছে। ক্লাবের একাংশ সরকারি স্কুলের জায়গা ব্যবহার করে টাকা আদায় করছে। শীতলাপাড়ার ওই ক্লাবের অন্যতম সদস্য অমিত সাহা এদিন বলেন, ‘মাঠ ব্যবহারের জন্য ক্লাবকে পাঁচ হাজার টাকা দিতে হবে। পাঁচ হাজার টাকায় শুধু জায়গা পাওয়া যাবে। বিদ্যুতের ব্যবস্থা নিজেদের করতে হবে। বিদ্যুতের ব্যবস্থা আমরা করে দিলে আট হাজার টাকা দিতে হবে। তবে যে কোনও অনুষ্ঠানের জন্য বুকিং করতে অন্তত এক মাস আগে জানাতে হবে।’

আরও পড়ুনঃ নাভিশ্বাস উঠছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের! শীতের শুরুতেও সবজির দামে হিমশিম বাঙালির

সরকারি স্কুলের মাঠ ব্যবহার করে যাঁরা টাকা তুলছেন, তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার হুঁশিয়ারি দিয়েছেন জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান লক্ষমোহন রায়। তিনি বলেন, ‘স্কুলের সময়ের বাইরে সেখানে কোনও অনুষ্ঠান করতে চাইলে তার চূড়ান্ত অনুমতি রাজ্যের তরফে দেওয়া হয়। আমরা কোনও অনুমতি দিই না। আমাকে অনুমতি চেয়ে চিঠি দিলে তা রাজ্যের কাছে পাঠিয়ে দিই। আর স্কুল প্রাঙ্গণ ব্যবহার করে টাকা তোলার বিরুদ্ধে আমরা এফআইআর করব।’

এর আগে অনুষ্ঠানের জন্য একটি পরিবার ওই স্কুলের ক্লাসরুম নিয়েছিল। সেই ক্লাসরুমে পরিবার তালা মেরে চলে যাওয়ায় ছাত্রছাত্রী ও শিক্ষকদের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল বলে খবর। অনুষ্ঠানে খাওয়াদাওয়ার পর আবর্জনা স্কুল প্রাঙ্গণে ফেলে রাখার এবং প্যান্ডেলের বাঁশ তোলার পর গর্ত মাটি দিয়ে বুজিয়ে না দেবার অভিযোগও রয়েছে। বাচ্চারা খেলতে গিয়ে সেখানে চোট পেয়েছে, তার উদাহরণও রয়েছে।

এই স্কুলটিতে বর্তমানে প্রায় ৫০ জন পড়ুয়া রয়েছে। শিক্ষক রয়েছেন চারজন। মাসপাঁচেক হয়েছে  স্কুলের দায়িত্ব পেয়েছেন সান্ত্বনা সাহা নামে এক শিক্ষিকা। তিনি বলেন, ‘এমন অনুষ্ঠান হলে বিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ তো নষ্ট হয়। তবে অনুমতি দেওয়া তো আমার হাতে নেই।’

 

এই মুহূর্তে

আরও পড়ুন