spot_img
Saturday, 28 February, 2026
28 February
spot_img
HomeকলকাতাMohun Bagan Super Giant: সহজ ম্যাচ ভাবতে নারাজ কোচ! আজ ডার্বিতে মোহনবাগান-মহামেডান...

Mohun Bagan Super Giant: সহজ ম্যাচ ভাবতে নারাজ কোচ! আজ ডার্বিতে মোহনবাগান-মহামেডান মুখোমুখি

টানা দুইটি ম্যাচে জয়ের দরুন বর্তমানে আত্মবিশ্বাসের তুঙ্গে মোহনবাগান।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

গতবারের পর এবারও দুরন্ত ফুটবলের মধ্য দিয়ে আইএসএল শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে তাঁরা পরাজিত করেছিল দক্ষিণের শক্তিশালী ফুটবল ক্লাব কেরালা ব্লাস্টার্সকে। যেটা নিঃসন্দেহে খুশি করেছিল সকল সমর্থকদের। এমনকি দ্বিতীয় ম্যাচেও বজায় ছিল সেই ধারাবাহিকতা।

আরও পড়ুনঃ বাংলার আবহাওয়া বেশ গরম! Countdown শুরু, বের হবে চুরান্ত ভোটার তালিকা; তার আগে বসন্তের ছোঁয়ায় জেনে নিন আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া

গত কয়েকদিন আগেই ক্লিফোর্ড মিরান্ডার চেন্নাইয়িন এফসিকে টানা দুইটি ম্যাচে জয়ের দরুন বর্তমানে আত্মবিশ্বাসের তুঙ্গে মোহনবাগান। এই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য নিয়েই শনিবার নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামছে ময়দানের এই প্রধান।

যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পড়শী তথা মহামেডান স্পোর্টিং ক্লাব। খাতায় কলমে তাঁদের থেকে অনেকটাই এগিয়ে মেরিনার্সরা। বলতে গেলে নিজেদের চেনা ছন্দে ফুটবল খেলেই এই ডার্বি ম্যাচ থেকে পুরো পয়েন্ট পেতে চাইবেন জেসন কামিন্স থেকে শুরু করে জেমি ম্যাকলারেনরা। তবে প্রতিপক্ষ দলকে যথেষ্ট সমীহ করছেন বাগান কোচ সার্জিও লোবেরা‌।

আরও পড়ুনঃ বঙ্গে বিশেষ সতর্কতা জারি! ‘যে কোনও জরুরি পরিস্থিতি প্রস্তুত থাকুন’

ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে তিনি বলেন, ‘ যদি আমরা মনে করি এটা একটা সহজ ম্যাচ হবে, তাহলে আমরা নিশ্চিতভাবেই জিততে পারব না। প্রতিপক্ষের প্রতি আমাদের সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা জরুরি। ফুটবলে যেকোনো কিছু ঘটতে পারে। কাগজে-কলমে, হয়তো আমরা ফেভারিট, কিন্তু মাঠে আমাদের তা প্রমাণ করতে হবে। যদি আমরা একশো শতাংশ না দিতে পারি তাহলে অনায়াসেই সব কিছু বদলে যেতে পারে।’

সেইসাথে দলের তারকা ফুটবলার জেমি ম্যাকলারেন বলেন, ‘ আমরা প্রতিদিন কঠোর পরিশ্রম করেছি। সকলে আত্মবিশ্বাসী। তবে গত বছর আমি গোল্ডেন বুট জিততে পারিনি, কিন্তু ফাইনালে গোল করে আমরা চ্যাম্পিয়নশিপ জিতেছি। এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই, ব্যক্তিগত পুরষ্কার জেতা বিশেষ হবে, তবে আমার উচ্চাকাঙ্ক্ষা হল এই দলের সাথে পুনরায় ট্রফি জেতা।’

এই মুহূর্তে

আরও পড়ুন