Tuesday, 26 May, 2026
26 May
Homeউত্তরবঙ্গTMC: আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কোচবিহার যুব তৃণমূলের সভাপতি

TMC: আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কোচবিহার যুব তৃণমূলের সভাপতি

পাড়াডুবি এলাকায় তাঁর বাড়ি থেকে ওই যুব তৃণমূল নেতাকে গ্রেফতার করে ঘোকসাডাঙা থানার পুলিশ ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সোমেন দত্ত, কোচবিহারঃ

আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কোচবিহার যুব তৃণমূল সভাপতি প্রশান্ত বর্মণ । সোমবার রাতে পাড়াডুবি এলাকায় তাঁর বাড়ি থেকে ওই যুব তৃণমূল নেতাকে গ্রেফতার করে ঘোকসাডাঙা থানার পুলিশ । আগ্নেয়াস্ত্রের পাশাপাশি তাঁর কাছ থেকে এক রাউন্ড তাজা কার্তুজও উদ্ধার হয়েছে ।

ধৃত তৃণমূল নেতাকে মঙ্গলবার আদালতে তোলা হয় । সেই সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে দাবি করেন যে, তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে । কোচবিহার জেলা তৃণমূল সহ সভাপতি আবদুল জলিল আহমেদ বলেন, “পালাবদল হয়েছে । তাই এধরনের ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক ।” যদিও বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মণ বলেন, “পুলিশ তার নিজের মতো কাজ করবে । কেউ আইনের বিরুদ্ধে কাজ করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।”

আরও পড়ুনঃ উইকিপিডিয়ায় X MLA-এর নামের পাশে লেখা ‘গ্যাংস্টার’, খোকন দাসকে ঘিরে নতুন বিতর্ক

রাজ্যে পালাবদলের পর থেকেই কোচবিহার জেলার বিভিন্ন এলাকা থেকে তৃণমূল নেতাদের বিভিন্ন অভিযোগে গ্রেফতার করতে থাকে পুলিশ । এর আগে কোচবিহার-২ ব্লকের ব্লক তৃণমূল সভাপতি-সহ একাধিক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ । কোচবিহার-১ ব্লক তৃণমূল নেতা আবদুল কাদের হককে বিজেপি কর্মীদের মারধরের ঘটনায় গ্রেফতার করা হয় । গ্রেফতার করা হয়েছে কোচবিহার পুরসভার এক কাউন্সিলরকেও । এছাড়া বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্যদের কাটমানি কিংবা ২০২১ সালে ভোট পরবর্তী হিংসার ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ ।

আরও পড়ুনঃ সরকারি ত্রাণ চুরি-উদ্ধার ৮0 লক্ষ টাকা, গ্রেফতার পুরসভার চেয়ারম্যা

জেলার একাধিক থানায় কাটমানি নিয়ে তৃণমূল নেতাদের নামে ভূড়ি ভূড়ি অভিযোগ জমা পড়ছে । গ্রেফতারি এড়াতে অনেকেই বাড়িছাড়া । এরই মধ্যে সোমবার রাতে যুব তৃণমুল সভাপতিকে গ্রেফতার করে পুলিশ । জানা গিয়েছে, বছরখানেক আগে ঘোকসাঙাঙায় তৎকালীন বিজেপি বিধায়ক সুশীল বর্মণের ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগ ছিল এই যুব তৃণমূল নেতার বিরুদ্ধে । এছাড়া গতবছর মে মাসে তৎকালীন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগের ঘটনাতেও তাঁর নাম ছিল । এতদিন তৃণমূলের সরকার থাকায় পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ৷ পালাবদল হতেই সোমবার রাতে তাঁকে গ্রেফতার করা হল ।

কোচবিহার জেলা পুলিশের এক আধিকারিক জানান, “তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ ছিল । তাছাড়া তাঁকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয়েছে ।”

 

এই মুহূর্তে

আরও পড়ুন