Saturday, 5 September, 2026
5 September
HomeকলকাতাKolkata: হায় রে! বিদেশে নয়, অভিষেককে SSKM-এ চোখের চিকিৎসা করানোর পরামর্শ আদালতের

Kolkata: হায় রে! বিদেশে নয়, অভিষেককে SSKM-এ চোখের চিকিৎসা করানোর পরামর্শ আদালতের

বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেককে প্রশ্ন করেন, “আপনি কি কখনও SSKM গিয়েছিলেন?”

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কলকাতা হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার আবেদন নামঞ্জুর করেছে। চোখের চিকিৎসার জন্য ২৯ জুলাই বিদেশ যাওয়ার অনুমতি চেয়েছিলেন তিনি, কিন্তু আদালত তাকে কলকাতার SSKM হাসপাতালে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছে।

আরও পড়ুনঃ অভিষেক তো ‘খুনি”; বিস্ফোরক মদন

বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেককে প্রশ্ন করেন, “আপনি কি কখনও SSKM গিয়েছিলেন?” এবং বলেন, “এখানে চিকিৎসা করিয়ে দেখুন, মেডিক্যাল বোর্ড যদি মনে করে বিদেশ যাত্রা প্রয়োজন, তখন অনুমতি দেওয়া হবে।”

আরও পড়ুনঃ পিছনে পাঠানো হল অভিষেককে; লোকসভায় সিট চেঞ্জ

অভিষেকের আইনজীবীরা তদন্তে সহযোগিতা ও রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর দাবিও করেন। আদালত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিদেশ যাত্রায় অনুমতি না দিয়ে অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ ৬ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। মামলার পরবর্তী শুনানি অগস্টে অনুষ্ঠিত হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন