spot_img
Monday, 16 March, 2026
16 March
spot_img
HomeকলকাতাLeft Front: ‘শহিদ’ তামান্নার মা'কে প্রার্থী করল CPIM, বামফ্রন্টের তালিকায় দীপ্সিতা, বিকাশরা

Left Front: ‘শহিদ’ তামান্নার মা’কে প্রার্থী করল CPIM, বামফ্রন্টের তালিকায় দীপ্সিতা, বিকাশরা

বিধানসভা ভিত্তিক প্রার্থীর নাম ঘোষণা করছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ভোটের নির্ঘণ্ট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। সোমবার প্রার্থী তালিকা ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ১৯২টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করলেন তিনি। তৃণমূল ও বিজেপি এখনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি। এই দুই দলের আগেই প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। দেখে নিন কোন আসনে কে প্রার্থী হচ্ছেন..

উত্তরপাড়ায় সিপিএম প্রার্থী হিসেবে মীনাক্ষী মুখোপাধ্যায় দাঁড়াচ্ছেন বলে ঘোষণা করলেন বিমান বসু। রাজগঞ্জে সিপিএমের প্রার্থী হরেন্দ্র রায়। শিলিগুড়িতে প্রার্থী হচ্ছেন শরদিন্দু চক্রবর্তী। ইংরেজবাজারে অম্বর মিত্র। কালীগঞ্জে তমান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিনকে প্রার্থী করল সিপিএম।

আরও পড়ুনঃ প্রকাশ্যে বামেদের সম্ভাব্য ছক! যাদবপুরে সুজনের বদলি বিকাশ

যাদবপুরে প্রার্থী হচ্ছেন সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্য। সোনারপুর উত্তরে মোনালিসা সিনহা। বেহালা পশ্চিমে নীহার ভক্ত। মহেশতলায় সিপিএম প্রার্থী হচ্ছেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। পানিহাটিতে প্রার্থী হচ্ছেন সিপিএমের কলতান দাশগুপ্ত।

কলকাতা বন্দরে বামেরা প্রার্থী করেছে ফয়াজ খানকে। উত্তর দমদম থেকে প্রার্থী হচ্ছেন সিপিএমের দীপ্সিতা ধর। চৌরঙ্গীতে দাঁড়াচ্ছেন সঞ্জয় বসু। বালিতে প্রার্থী হচ্ছেন শঙ্কর মৈত্র। সাঁকরাইলে প্রার্থী হচ্ছেন সমীর মালিক। পাঁচলায় প্রার্থী ফরিদ মোল্লা। উলুবেড়িয়া উত্তরে অশোক দলুই। উলুবেড়িয়া দক্ষিণে প্রার্থী আমিরুল ইসলাম খান। আমতায় প্রার্থী হচ্ছেন জসিমুদ্দিন মল্লিক।

আরও পড়ুনঃ বেলডাঙা কাণ্ডে সুপ্রিম ধাক্কা মমতা সরকারের

উদয়নারায়ণপুরে প্রার্থী হচ্ছেন ষষ্ঠী মাঝি। ডোমজুড়ে প্রার্থী দলু দাস। শ্রীরামপুরে প্রার্থী নবনীতা চক্রবর্তী। সিঙ্গুরে দাঁড়াচ্ছেন দেবাশিস চট্টোপাধ্যায়। চুঁচুড়ায় সুনীল সাহা। বলাগড়ে বিকাশ গোলদার। পান্ডুয়ায় প্রার্থী আমজাদ হোসেন।

নৈহাটিতে প্রার্থী হচ্ছেন ফরওয়ার্ড ব্লকের দীপক চট্টোপাধ্যায়। রামপুরহাটে দাঁড়াচ্ছেন সিপিএমের সঞ্জীব মল্লিক। সাঁইথিয়ায় সিপিএম প্রার্থী দেবু চুনারি। নানুরে দাঁড়াচ্ছেন শ্যামলী প্রধান। আর সিউরিতে প্রার্থী হচ্ছেন মতিউর রহমান। পটাশপুরে প্রার্থী হচ্ছেন সিপিআইয়ের সৈকত গিরি।

এই মুহূর্তে

আরও পড়ুন