বিশেষ সংবাদদাতা, কলকাতা:
বিশিষ্ট আইনজীবী, প্রবীণ সিপিএম নেতা তথা রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে গভীর রাতে ফোন করে তাঁকে ও তাঁর পরিবারকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। শুধু তাই নয়, তাঁর প্রয়াত মাকে নিয়েও অত্যন্ত কুরুচিকর ও অবমাননাকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ। গতকাল রাত বৃহস্পতিবার রাত ১০টা ৪৭ মিনিট নাগাদ সুকান্ত মন্ডল (মোবাইল নম্বর: ৭৯০৮৩০৩১০৭) নামের এক ব্যক্তি এই হুমকি ফোনটি করেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া ও চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুনঃ হাইকোর্টের রায়ের পরেও বিজেপির তাণ্ডব! নৈহাটি ও শিবপুরে সিপিএমের বুক স্টলে হামলা
ঠিক কী অভিযোগ উঠেছে?
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে হঠাত্ই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ব্যক্তিগত ফোনে একটি কল আসে। ফোনকারী নিজেকে সুকান্ত মন্ডল হিসেবে পরিচয় দেয়। অভিযোগ, ফোন তোলার পরেই প্রবীণ এই বাম নেতাকে অকথ্য ভাষায় আক্রমণ করা হয় এবং তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এখানেই শেষ নয়, বিকাশ বাবুর প্রয়াত মাকে নিয়ে অত্যন্ত আপত্তিকর ও কুরুচিকর ইঙ্গিত করা হয় বলে অভিযোগ উঠেছে।
এই ধরনের জঘন্য মানসিকতা ও হুমকির তীব্র নিন্দা করে সংশ্লিষ্ট মহলের দাবি, এই ধরনের আক্রমণাত্মক ও কুরুচিকর আচরণ অত্যন্ত লজ্জাজনক।
আরও পড়ুনঃ ‘বন্ধ করো, দফা হো যাও’, ‘আরশোলা’ নেহা-দীপকের সাংবাদিক সম্মেলনে প্রবল হট্টগোল!
প্রশাসনের ভূমিকা ও আত্মরক্ষার হুঁশিয়ারি
এই গুরুতর ঘটনার পর সরাসরি রাজ্যের আইনশৃঙ্খলা ও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ নেতা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, রাজ্যের প্রশাসনিক প্রধান তথা পুলিশমন্ত্রী এ ঘটনায় কী ধরনের আইনি ব্যবস্থা নেন, এখন সেটাই দেখার বিষয়। পাশাপাশি, পরিস্থিতির গুরুত্ব বিচার করে তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করে জানিয়েছেন যে, প্রয়োজনে তিনি নিজের ও পরিবারের সুরক্ষার্থে ‘আত্মরক্ষার অধিকার’ কার্যকর করতে পিছপা হবেন না।
রাজ্যের একজন প্রবীণ আইনজীবী ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে এমন হুমকির ঘটনায় পুলিশ প্রশাসন কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর রয়েছে সকলের।


