spot_img
Tuesday, 3 March, 2026
3 March
spot_img
Homeআন্তর্জাতিক নিউজCyclone Ditwah: শঙ্কা দিন দিন বাড়ছে; সাইক্লোন দেতোয়ার তাণ্ডবে পড়শি দেশ শ্রীলংকায়...

Cyclone Ditwah: শঙ্কা দিন দিন বাড়ছে; সাইক্লোন দেতোয়ার তাণ্ডবে পড়শি দেশ শ্রীলংকায় বাড়ছে ক্ষয়ক্ষতি

ঘূর্ণিঝড়টি এখনও ভারতের দিকে অগ্রসর না হলেও প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় ইতিমধ্যেই তীব্র আঘাত হানা শুরু করেছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ভারতের উপকূলবর্তী অঞ্চলগুলিতে ঘূর্ণিঝড় দেতোয়া নিয়ে শঙ্কা দিন দিন বাড়ছে। ঘূর্ণিঝড়টি এখনও ভারতের দিকে অগ্রসর না হলেও প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় ইতিমধ্যেই তীব্র আঘাত হানা শুরু করেছে। গত কয়েক দিন ধরে এই ঘূর্ণিঝড় শ্রীলঙ্কার উপকূলে কার্যত তাণ্ডব চালাচ্ছে।

আরও পড়ুনঃ খুশির খবর বছর শেষে! বিকল্প সেতুর টেন্ডার ডিসেম্বরে, সেবক করোনেশনে ভারী যানবাহন আটকাতে হাইট ব্যারিয়ার

সূত্রের খবর, গত শুক্রবারই ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কার উপকূলে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টি, যা উপকূলীয় অঞ্চলগুলোকে কার্যত জলমগ্ন করে তুলেছে।

দেশটির আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ঝড়টির তীব্রতা আগামী ১২ ঘন্টা ধরে আরও বাড়বে এবং দেশের বিভিন্ন অঞ্চলে দুর্যোগ আরও প্রবল আকার ধারণ করবে।

আরও পড়ুনঃ স্মরণে আব্বাসউদ্দিন,সংগঠন চাঙ্গা করতে ‘বাংলা বাঁচাও’ যাত্রা সিপিএমের, ব্যক্তিপুজোয় মোহভঙ্গ

এই ঘূর্ণিঝড়ে ইতিমধ্যেই ৪৬ জনের মৃত্যু হয়েছে এবং ২৩ জন নিখোঁজ রয়েছেন। মৃত ও নিখোঁজদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের পূর্ব ও মধ্য অঞ্চলগুলো।

ঝড়ের সঙ্গে প্রচণ্ড বৃষ্টি এবং বাতাসের তীব্রতার কারণে বিভিন্ন জায়গায় ভূমিধস ঘটেছে। গত ২৪ ঘন্টায় প্রায় ৩০০ মিমি (১১.৮ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা উপকূলীয় এবং পাহাড়ী এলাকা বিশেষভাবে প্রভাবিত করেছে।

এই মুহূর্তে

আরও পড়ুন