Sunday, 3 May, 2026
3 May
Homeউত্তরবঙ্গSiliguri: ইডির আইপ্যাক এর অফিস অভিযান নিয়ে শিলিগুড়িতে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের...

Siliguri: ইডির আইপ্যাক এর অফিস অভিযান নিয়ে শিলিগুড়িতে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ

ইডির আইপ্যাক এর অফিস অভিযান নিয়ে গোটা রাজ্যের মতো শিলিগুড়িতেও দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ অভিযান

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

ইডির আই প্যাক এর অফিস অভিযানকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল গোটা বাংলা। বাদ গেল না শিলিগুড়িও, শিলিগুড়িতে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের  এক বিশাল বিক্ষোভ সমাবেশ  অনুষ্ঠিত হলো।

আরও পড়ুনঃ ‘হামলার জবাব দেবে বাংলার মানুষ’, আইপ্যাক অফিস থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী

এই বিক্ষোভ সমাবেশে গোটা তৃণমূল কংগ্রেসের সকল সদস্য এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন। পাপিয়া ঘোষ তিনি দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের  প্রাক্তন সভাপতি  জানালেন  অন্যায় ভাবে  ইডি  আই প্যাক এর অফিসকে জেরা করে চলেছে। এটা একটা চক্রান্ত ছাড়া আর কিছুই নয়, উপস্থিত ছিলেন সঞ্জয় তীব্রোবাল

তিনি জানালেন এটা বিজেপির চক্রান্ত এইভাবে তৃণমূলকে হে হেনাস্থা করা  এবং পিছিয়ে রাখা যাবে না । আমাদের বিক্ষোভ  গোটা বাংলার মানুষের পক্ষ থেকে। কেন এই পদ্ধতি অবলম্বন করা হলো  তার জবাব দিতে হবে ইডি কে।

আরও পড়ুনঃ সাংবিধানিক পদের অপব্যবহার করে নথি ছিনতাই! মমতার Ipac অভিযান নিয়ে হাই কোর্টে মামলা করল ইডি

আগামী দিনে এই বিক্ষোভ কর্মসূচি আরো ভয়ানক আকার নেবে

জানালেন সঞ্জয় টিব্রুওয়াল। এদিন তৃণমূল কংগ্রেসের যুব সদস্যরা এবং পুরুষ এবং মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন। এদিন গোটা মিছিলটি  শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়  এবং এআরভিউ মোড়ে গিয়ে শেষ হয়।

এই মুহূর্তে

আরও পড়ুন