spot_img
Monday, 2 March, 2026
2 March
spot_img
HomeদেশPM Modi: সতর্ক দিল্লি! রাতে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক

PM Modi: সতর্ক দিল্লি! রাতে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক

রাতেই মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি (ক্যাবিনেট কমিটি অফ সিকিয়োরিটি)-র বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ইরান-আমেরিকা সংঘাতের আবহে সতর্ক ভারত। রবিবার রাতেই মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি (ক্যাবিনেট কমিটি অফ সিকিয়োরিটি)-র বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি সূত্র উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা এএনআই।

আরও পড়ুনঃ পরিস্থিতি জটিল! ওমানে ইরানি হামলায় নিহত ১৫ ভারতীয়

ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে আটকে থাকা ভারতীয়দের নিরাপদে উদ্ধার করে নিয়ে আসার বিষয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে।

দু’দিনের সফরে গুজরাত, রাজস্থান, পুদুচেরি, তামিলনাড়ু সফর সেরে রবিবার রাতে দিল্লি ফিরছেন প্রধানমন্ত্রী। রাত সাড়ে ৯টায় দিল্লিতে তাঁর বিমান অবতরণ করার কথা।

আরও পড়ুনঃ জামকারান মসজিদে লাল পতাকা! চরমতম বদলার পথে ইরান!

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দিল্লিতে ফিরেই মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির বৈঠকে যোগ দেবেন মোদী।

সূত্রের দাবি, রবিবার রাতের বৈঠকে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর বিষয়ে কোনও পরিকল্পনা চূড়ান্ত হতে পারে। ইরান এবং ওমানের মধ্যবর্তী সংকীর্ণ জলভাগ হরমুজ় প্রণালীর নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন নয়াদিল্লি।

এই মুহূর্তে

আরও পড়ুন