চন্দন দাস
ডিসেম্বরের প্রথম সপ্তাহে সংসদের শীতকালীন অধিবেশনে ডিলিমিটেশন বিল আনতে পারে কেন্দ্রের NDA সরকার। সত্যি বলতে, বিলটা যদি আসে এবং পাস হয়, তাহলে বাঙ্গালী হিন্দুদের জন্য সেটা একটা বড় পাওনা হতে চলেছে। কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের মতোই এই সিদ্ধান্তের প্রভাব সুদূরপ্রসারী হতে চলেছে, বাঙ্গালী হিন্দুর কাছে। পশ্চিমবঙ্গ বাঙ্গালী হিন্দুর হোমল্যান্ড হিসেবে আগামী আরও ১০০ বছর নিজের স্বকীয়তা, অস্তিত্ব অক্ষুণ্ণ রেখে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে।
আরও পড়ুনঃ ‘বিচার করবে আদালত, পুলিশ নয়’, এনকাউন্টার নিয়ে বিজেপিকে নিশানা বিরোধীদের
তবে ডিলিমিটেশন নিয়ে অনেকেই বেশ চিন্তিত। তাঁদের বক্তব্য, “সংখ্যাঘুঘু” জনগোষ্ঠীর TFR তুলনামূলক বেশি। তাই জনসংখ্যার অনুপাতে আসন পুনর্বিন্যাস হলেও সংখ্যাঘুঘু সংখ্যাগরিষ্ঠ আসনের সংখ্যা কমার বদলে বেড়ে যেতে পারে। ফলে রাজ্যের রাজনৈতিক সমীকরণে সংখ্যাঘুঘু ভোটের প্রভাব ও নির্ণায়ক ভূমিকা আরও বাড়বে বলেই তাঁদের আশঙ্কা।
কিন্তু বিষয়টা এতটা সরল নয়। সেটা আসামের ২০২৩-এর ডিলিমিটেশনের দিকে তাকালেই বুঝতে পারবেন। আগে যেখানে প্রায় ৩৫টি আসনে সংখ্যাঘুঘু ভোটাররা নির্ণায়ক ভূমিকা নিতেন, ডিলিমিটেশনের পর সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় ২৩টিতে। অর্থাৎ, ডিলিমিটেশনের সাহায্যে নির্ণায়ক সংখ্যাঘুঘু আসনের সংখ্যা প্রায় ১২টি কমানো হয়েছে।
আসলে যেটা ভুল করছেন, ডিলিমিটেশন মানে শুধু জনসংখ্যার অনুপাতে আসন বাড়ানো নয়। কোন এলাকার সঙ্গে কোন এলাকা যুক্ত হচ্ছে, নির্বাচনী কেন্দ্রের সীমানা কীভাবে টানা হচ্ছে, কোনও কেন্দ্রের ভৌগোলিক চরিত্র কীভাবে বদলাচ্ছে, এমনকী কোন আসন সংরক্ষিত হচ্ছে, এই প্রতিটি বিষয়ই ডিলিমিটেশনের পর তৈরি হওয়া নতুন রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
আসুন, এবার আসামের ২০২৩ সালের ডিলিমিটেশনের কয়েকটা উদাহরণ দিয়ে বিষয়টা একটু বিস্তারিতভাবে বোঝাই।
প্রথমেই বরপেটা লোকসভা কেন্দ্রের কথা বলা যাক। ডিলিমিটেশনের সময় বরপেটার বেশ কিছু সংখ্যাঘুঘু অধ্যুষিত এলাকা ধুবড়ি লোকসভা কেন্দ্রের সঙ্গে যুক্ত করা হয়। এর ফলে বরপেটায় সংখ্যাঘুঘু ভোটারের আনুপাতিক হার অনেকটাই কমে যায়। আগে যেখানে এই কেন্দ্রে সংখ্যাঘুঘু ভোটারের অনুপাত প্রায় ৫০ শতাংশ ছিল, নতুন সীমানা নির্ধারণের পর তা কমে আনুমানিক ৩০-৩৫ শতাংশে দাঁড়ায়। অর্থাৎ, শুধু এলাকার সীমানা বদল করেই একটি লোকসভা কেন্দ্রের জনবিন্যাস ও রাজনৈতিক সমীকরণে কতটা পরিবর্তন করা সম্ভব, বরপেটা তার উদাহরণ।
আবার হাইলাকান্দি জেলার কথাই ধরুন। ডিলিমিটেশনের আগে এই জেলায় তিনটি বিধানসভা আসন ছিল, হাইলাকান্দি, আলগাপুর ও কাটলিচেরা। কিন্তু নতুন সীমানা নির্ধারণের সময় আলগাপুর ও কাটলিচেরা একত্র করে একটি আসন তৈরি করা হয়। ফলে তিনটি আসনের জায়গায় জেলায় এখন আসন রয়েছে দুটি। নতুন আলগাপুর-কাটলিচেরা কেন্দ্রে প্রায় ৮০ শতাংশ ভোটার সংখ্যাঘুঘু। অন্যদিকে হাইলাকান্দি কেন্দ্রের জনবিন্যাস আলাদা। অর্থাৎ, একই জেলার মধ্যে আসন পুনর্বিন্যাসের ফলে দুটি কেন্দ্রের রাজনৈতিক সমীকরণ কীভাবে বদলে যেতে পারে, সেটাও এই উদাহরণে স্পষ্ট।
শুধু তাই নয়, সংরক্ষিত আসনের ক্ষেত্রেও বড় পরিবর্তন হয়েছে। বরপেটা লোকসভা কেন্দ্রকে SC সংরক্ষিত করা হয়েছে এবং গোয়ালপাড়া ওয়েস্ট বিধানসভা কেন্দ্রকে ST সংরক্ষিত করা হয়েছে। এর ফলে ওই আসনগুলিতে প্রার্থী হওয়ার যোগ্যতার ক্ষেত্রেও পরিবর্তন হয়েছে। অর্থাৎ, ডিলিমিটেশনের সময় শুধু কোন এলাকার ভোটার কোন কেন্দ্রে থাকবেন, সেটাই নয়, কোনও আসন সংরক্ষিত হবে কি না, সেটাও নির্বাচনী সমীকরণ বদলে দিতে পারে।
এই উদাহরণগুলো থেকেই বুঝতে পারছেন, ডিলিমিটেশন নিয়ে আলোচনা করতে গেলে শুধু জনসংখ্যার অঙ্ক কষে আগাম সিদ্ধান্তে পৌঁছনো ঠিক হবে না। তাই অযথা আতঙ্কিত না হয়ে অন্তত কেন্দ্রের এই উদ্যোগের পাশে দাঁড়ান। বিরোধী দলগুলোরও উচিত দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে এই বিলকে সমর্থন করা। কারণ পশ্চিমবঙ্গ থাকলেই আপনাদের রাজনীতি থাকবে। বাংলা যদি একদিন বাংলাদেশ বা কাশ্মীরের মতো পরিস্থিতির মুখোমুখি হয়, তাহলে শুধু সাধারণ মানুষের নয়, আপনাদের রাজনৈতিক অস্তিত্বও প্রশ্নের মুখে পড়বে।


