Sunday, 22 November, 2026
22 November
Homeআন্তর্জাতিক নিউজDonald Trump: ১৮০ ডিগ্রি ঘুরে ভারতের আর্থিক বৃদ্ধির প্রশংসায় ডোনাল্ড ট্রাম্প; ফেডারেল...

Donald Trump: ১৮০ ডিগ্রি ঘুরে ভারতের আর্থিক বৃদ্ধির প্রশংসায় ডোনাল্ড ট্রাম্প; ফেডারেল রিজার্ভকে ভারতের থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ, রাহুল গান্ধীকে নিশানা বিজেপির

মার্কিন প্রেসিডেন্টের এই প্রশংসাকে হাতিয়ার করেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তুলোধোনা করেছে বিজেপি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নয়াদিল্লি / ওয়াশিংটন:

একসময় ভারতকে ‘ডেড ইকোনমি’ বলে কটাক্ষ করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে এবার ভারতের আর্থিক বৃদ্ধির প্রশংসা শোনা গেল। গত শুক্রবার হোয়াইট হাউস থেকে সাংবাদিক বৈঠক করার সময় ট্রাম্প বলেন, ভারতে সুদের হার কম হওয়া সত্ত্বেও দেশটির জিডিপি (GDP) ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আমেরিকার শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভকে ভারতের থেকে শিক্ষা নেওয়ার প্রস্তাব দিয়ে ভারতের মতোই সুদ কমানোর পক্ষে সওয়াল করেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের এই প্রশংসাকে হাতিয়ার করেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তুলোধোনা করেছে বিজেপি।

আরও পড়ুনঃ  চিকিৎসক নিগ্রহ ও হাসপাতাল ভাঙচুরে সর্বোচ্চ ৩ বছর জেল ও ৫০ হাজার টাকা জরিমানা; কড়া নির্দেশিকা স্বাস্থ্য দপ্তরের

হোয়াইট হাউসের সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, “ভারতের মতো সুদের হার কম হলে আমেরিকার জিডিপি ১৪, ১৫ এমনকী ২০ শতাংশ পর্যন্ত হতে পারত।” এরপর তিনি যোগ করেন, “ভারতের সুদের হার কম হওয়া সত্ত্বেও দেশটির জিডিপি ৭ শতাংশ বেড়েছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ যদি ভারতের মতো একই পন্থা অবলম্বন করে সেক্ষেত্রে আমাদের জিডিপি অনেক বেশি শক্তিশালী হবে।” সুদের হার বেশি রাখার জন্য মার্কিন ব্যাঙ্কের সমালোচনা করে ট্রাম্প মন্তব্য করেন, আমেরিকার ব্যাঙ্ক রাজনৈতিক মদতপুষ্ট এবং দেশকে ধ্বংস করার জন্যই সুদের হার বাড়ানো হয়।

আরও পড়ুনঃ  শৃঙ্খলারক্ষায় কঠোর হল বিজেপি, শিলিগুড়িতে সোনা চুরিতে ধৃত যুবনেতা নয়ন সরকারের পদ বাতিল

ট্রাম্পের এই মন্তব্য বিরোধী শিবিরের বিরুদ্ধে অস্ত্র হয়ে উঠেছে শাসকদল বিজেপির কাছে। সোশ্যাল মিডিয়ায় দেশের অর্থনীতির সমালোচক রাহুল গান্ধীকে তোপ দেগে বিজেপি নেতা আশিস সুদ লেখেন, ট্রাম্পের এই স্বীকৃতি এটাই প্রমাণ করে যে গোটা বিশ্ব ভারতের এই আর্থিক বৃদ্ধিকে স্বীকৃতি দিচ্ছে। বিশ্ব যখন ভারতের উত্থানকে স্বীকার করছে, তখন রাহুল গান্ধী এবং কংগ্রেস দেশের সাফল্যের দিকে চোখ বন্ধ করে রেখেছে এবং অন্ধের মতো বিরোধিতা করা হচ্ছে। অন্যদিকে, বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অত্যন্ত কঠিন পরিস্থিতিতেও ভারতীয় অর্থনীতি সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে, এটিই তার প্রমাণ।

উল্লেখ্য, ২০২৫ সালের জুলাই মাসে এই ট্রাম্পই ভারতকে ‘ডেড ইকোনমি’ বলেছিলেন। ভারতের বাণিজ্য নীতি এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে সমালোচনা করেছিলেন তিনি। সেই মন্তব্য থেকে এখন ১৮০ ডিগ্রি ঘুরে ভারতের প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট।

এই মুহূর্তে

আরও পড়ুন