মধ্যরাতে প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বা অতিরিক্ত তালিকা । নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল সোমবারই তালিকা প্রকাশিত হবে। প্রথমে জানা গিয়েছিল বিকেলের দিকে তালিকা প্রকাশিত হতে পারে। কিন্তু সেটা হয়নি। সন্ধাায় মুখ্য় নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান রাতেই প্রকাশিত হবে তালিকা। সেই মতো সোমবার রাত বারোটা নাগাদ প্রকাশিত হল lতালিকা ।
আরও পড়ুনঃ আচমকা স্বস্তি, বিশ্ববাজারে কমল তেলের দাম; হলটা কি?
28 ফেব্রুয়ারি বেরিয়েছিল চূড়ান্ত ভোটার তালিকা। এর প্রায় 23 দিনের মাথায় প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হল। মুখ্য নির্বাচনী আধিকারিক আরও জানিয়েছিলেন সোমবার বিকেল 4টে পর্যন্ত 29 লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে । অর্থাৎ এই প্রথম তালিকায় 29 লক্ষের নাম রয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা গিয়েছিল 60 লক্ষ নাম বিচারাধীন রয়েছে । তার মধ্য়ে প্রায় অর্ধেকের মধ্যে কতজনের নাম তালিকার সঙ্গে যুক্ত হবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল ।
কমিশন জানিয়েছে- https://ceowestbengal.wb.gov.in/SIR এবং https://voters.eci.gov.in/download-eroll?stateCode=S25– এই দুটি ওয়েবসাইটে দেখা যাচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট ।
দুটি তালিকা প্রকাশিত হয়েছে এদিন। বিচার পর্বের শেষে কাদের কাদের নাম অন্তর্ভুক্ত হল তা প্রথম তালিকায় বলা আছে । অর্থাৎ গত 28 ফেব্রুয়ারির লিস্টে যাঁদের নামের পাশে ‘adjudication’ বা বিচারাধীন কথাটি লেখা ছিল তাঁদের নাম তালিকাভুক্ত হয়েছে কি না দেখতে গেলে প্রথমে ‘ Supplementary list no 1 ‘ টি দেখতে হবে।
যদি এই লিস্টে নাম থাকে তার মানে সংশ্লিষ্ট ব্যক্তি ভোট দেওয়ার অধিকার পেলেন । আর যদি নাম না থাকে তাহলে তাঁদের পরের তালিকা অর্থাৎ ‘Deletion list‘ এ নিজের নাম খুঁজতে হবে। কমিশন জানিয়েছে, কোনও ভোটারের নাম বাদ গেলে বা ডিলিট হয়ে থাকলে তিনি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের ১৫ দিনের মধ্যে অনলাইনে বা অফলাইনে অ্যাপিলেট ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারেন। আবার এই অ্যাপিলেট ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট ব্যক্তির নাম ভোটার তালিকায় রাখা নিয়ে যে সিদ্ধান্ত নেবে তা মানতে কমিশন বাধ্য বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ।
আরও পড়ুনঃ ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বাধ্যতামূলক; নির্দেশ RBI এর
লিস্ট প্রকাশিত হওয়ার দিন তিনেক আগে শুক্রবার সন্ধ্যায় অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করে কমিশন। একটি বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানায়, সুপ্রিম কোর্টের নির্দেশ এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সুপারিশের ভিত্তিতে এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতিদের রাজ্যের বিভিন্ন জেলার অ্যাপিলেট অথরিটি হিসেবে নিয়োগ করা হয়েছে। কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমও আছেন অ্যাপিলেট অথরিটি হিসেবে। তিনি উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতার আবেদন শুনবেন ।
এদিকে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আগেই আশঙ্কা করছে রাজ্য প্রশাসন । তালিকা প্রকাশের পর যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে প্রতিটি জেলার জেলাশাসককে চিঠি পাঠিয়ে সতর্ক করেছিল নবান্ন । এমনই নানা ঘটনার আবহে নির্ধারিত সময়ের অনেকটা পরে গভীর রাতে প্রকাশিত হল সাপ্লিমেন্টারি লিস্ট । ভোটমুথী বাংলার রাজনীতিতে এই তালিকার কী ধরনের প্রভাব পড়ে সেটাই দেখার এখন ।



