Tuesday, 5 May, 2026
5 May
HomeকলকাতাTathagata Roy: ‘বাংলায় মাদ্রাসা থেকে এপাং ওপাং ঝপাং বন্ধ হবে!’

Tathagata Roy: ‘বাংলায় মাদ্রাসা থেকে এপাং ওপাং ঝপাং বন্ধ হবে!’

বাংলায় সরকার গড়ে বিজেপি কি কাজ হতে পারে তার একটা আভাস পাওয়া গিয়েছে তারই করা একটি ফেসবুকের পোস্টে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

৪ তারিখের পুরো দিনটাই বাংলায় চলেছে গেরুয়া ঝড়। ঝড় থামল ভবানীপুরে ১৫০০০ র বেশি ভোটে মমতা বন্দোপাধ্যায়ের হারের মধ্যে দিয়ে। ৫ তারিখের নতুন সকালে ফের একবার বিস্ফোরক বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়। তার মতে বাংলায় ১৫ বছর ধরে চলা অপশাসনে বাড়বাড়ন্ত হয়েছে মাদ্রাসার এবং মমতা বন্দোপাধ্যায়ের লেখা কিছু কবিতার বই যেগুলো স্কুল পাঠ্যে বাধ্যতামূলক করে গিয়েছেন তিনি।

বাংলায় সরকার গড়ে বিজেপি কি কাজ হতে পারে তার একটা আভাস পাওয়া গিয়েছে তারই করা একটি ফেসবুকের পোস্টে। প্রথমত তার দাবি এতদিন শ্যামাপ্রসাদের যে মূর্তিটি ময়দানের ঝোপের মধ্যে পড়ে ছিল সেটা তুলে এনে স্টেটসম্যান হাউসের সামনে তার পিতৃদেবের পাশে বসানো। দ্বিতীয়ত বিশ্ববাংলা নামটি পরিহার করে মাদ্রাসা গুলোতে সাহায্য করা বন্ধ করতে হবে। উদাহরণ স্বরূপ তিনি লিখেছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও স্বীকার করেছিলেন বাংলায় কিছু মাদ্রাসা দেশবিরোধী প্রচার চালায়।

আরও পড়ুনঃ ২০২১ র পাল্টা নয়! দল থেকে তাড়ানোর হুঁশিয়ারি শমীকের

তথাগতের মতে এই দেশের বা রাজ্যের তাকে প্রতিপালিত হয়ে দেশবিরোধী প্রচার চালানোর মত জায়গায় আর মাদ্রাসা গুলোকে রাখা যাবে না। তিনি আরও যোগ করেন মমতার লেখা কিছু অপসংস্কৃতি যেমন এপাং ওপাং ঝপাং স্কুল পাঠ্য থেকে সরাতে হবে বিজেপি সরকারকে। আরো কিছু ব্যাপারে তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন তার পোস্টে যেমন সাত সকালে মসজিদের আজানে মানুষের ঘুম ভাঙানো এবং কলকাতায় সাম্প্রদায়িক নেতাদের নামাঙ্কিত রাস্তার নাম বদলে দেওয়া।

উদাহরণ দিয়ে তিনি বলেছেন বিদেশী ও সাম্প্রদায়িক নেতাদের নামাঙ্কিত রাস্তাগুলিকে ভারতীয় নেতাদের নামে করা । যেমন, লেনিন সরণি, কার্ল মার্কস সরণি, হো চি মিন সরণির নাম বদলে যথাক্রমে প্রণবানন্দ সরণি, সাভারকার সরণি, সর্দার প্যাটেল সরণি-তে পরিবর্তন করা। বারাসাতের তিতু মীর (জঘন্য সাম্প্রদায়িক নেতা) বাস স্ট্যান্ডের নাম বদলে কাজী আব্দুল ওদুদ-এর নামে করা উচিত বিজেপির।

আরও পড়ুনঃ দিকে দিকে অগ্নিসংযোগ-ভাঙচুর, কাউন্সিলরদের মার

তথাগত আরও একটি বিস্ফোরক অভিযোগ করেছেন, তা হল চুরি। উদাহরণ দিয়ে তিনি বলেছেন, কলকাতা বিমানবন্দরে ভারতীয় কাস্টমস রুজিরা ব্যানার্জির (অভিষেকের স্ত্রী) কাছ থেকে যে দু’কিলো সোনা ধরেছিল, এবং মমতার পুলিশ যা ছিনিয়ে নেয় এই ঘটনার সঠিক তদন্ত করতে হবে এবং দোষীদের শাস্তি দিতে হবে। তবে এখনও রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক হয়নি। হয়তো আজ কালের মধ্যেই তা নির্ণয় হয়ে যাবে এবং তারপরই দেখা যাবে তথাগতের এই দাবি তিনি পূরণ করেন কি না।

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন