spot_img
Wednesday, 4 March, 2026
4 March
spot_img
HomeকলকাতাRapido Bike: শহরে ছেলেরাও সেফ নয়! মার্কেটে নতুন উৎপত্তি কাকার

Rapido Bike: শহরে ছেলেরাও সেফ নয়! মার্কেটে নতুন উৎপত্তি কাকার

প্রশ্ন এখান থেকে উঠে আসছে, সেটি হল যে শুধু নারী নয়, পুরুষরাও কি রাতের শহরে সুরক্ষিত?

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কথায় আছে কলকাতা দেশের সবচেয়ে সুরক্ষিত শহর। কিন্তু আদৌ কি তাই? নিশ্চয়ই ভাবছেন কি এমন হলো যে বঙ্গবার্তা এমন একটি প্রশ্ন তুলছে??

আরও পড়ুনঃ এটা কি ধরনের প্রতিবাদ! আজও বিভীষিকাময় বেলডাঙা; কোথায় গেল পুলিশ উঠছে প্রশ্ন

সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে গোটা নেটপাড়ায়। কী সেই ভিডিও? র‍্যাপিডো ড্রাইভারের অন্ডকোষে হাত দিচ্ছেন যাত্রী, যার পর ক্ষোভ উগরে দিচ্ছেন চালক।

ভাইরাল ভিডিওতে চালক যে মন্তব্য করছেন, তা থেকে যা বোঝা যাচ্ছে এবং জানা গিয়েছে যে এক ভদ্রলোক র‍্যাপিডো বুক করেছিলেন। তবে পিছনে বসে লাগাতার ড্রাইভারের অন্ডকোষে হাত দিচ্ছিলেন তিনি। একাধিকবার বারণ করা হয় ভদ্রলোককে। কিন্তু তিনি যখন শুনছেন না তখন বাধ্য হয়ে ড্রাইভার ভিডিও করেন এবং তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় চারিদিকে। যদিও ড্রাইভারের তরফ থেকে জানানো হয় যে ভদ্রলোক মদ্যপ অবস্থায় ছিলেন এবং বয়স্ক বলে ছেড়ে দিয়েছেন।

আরও পড়ুনঃ অনেক হল শীতের খেলা, শীতের ‘গেম ওভার’; সরস্বতী পুজোয় পাখা চালাতে হবে!

এই ভিডিও দেখে একেবারে হাসির রোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই কমেন্ট বক্সে মজাদার কমেন্ট পর্যন্ত করেছেন। তবে সত্যি বলতে যেই প্রশ্ন এখান থেকে উঠে আসছে, সেটি হল যে শুধু নারী নয়, পুরুষরাও কি রাতের শহরে সুরক্ষিত? এক্ষেত্রে এটাও বলে রাখা ভালো যে অনেকে আবার জিনিসটিকে মজার চোখে দেখেননি এবং তীব্র নিন্দা করেছেন ভদ্রলোকের।

কমেন্ট সেকশনে বহু নেটিজেন এটাও দাবি করেছেন যে পুরুষ বলেই ব্যাপারটা এত হালকায় নেওয়া হচ্ছে, কিন্তু নারী হলে বিষয়টা এতটা হালকায় নেওয়া হতো না। অনেকে আবার পুরুষদের সুরক্ষারও দাবি জানিয়েছেন। দিনের শেষে এই ভিডিওটি এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ইন্টারনেটে।

এই মুহূর্তে

আরও পড়ুন