Monday, 23 March, 2026
23 March
HomeকলকাতাKolkata: মানুষ কত বোকা; নিচুতলায় লড়াই, মার খায় দলীয় কর্মীরা তলেতলে নেতাদের...

Kolkata: মানুষ কত বোকা; নিচুতলায় লড়াই, মার খায় দলীয় কর্মীরা তলেতলে নেতাদের সেটিং! লাল-সবুজ-গেরুয়া রঙে রঙিন এক পার্টিতে শতরূপ, দেবাংশু, রুদ্রনীল

শতরূপ আর দেবাংশু প্রায় পাশাপাশি। দু’ জনের মুখে হাসি লেগে ছিল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কলকাতা শহরের বুকে একটা পার্টি। রাত তখন সাড়ে ন’ টা। পার্টিতে এলেন শতরূপ ঘোষ। বিধানসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে সকলেই জানেন, তাঁর শিবির লাল। সেখানে উপস্থিত বিভিন্ন অতিথিদের সঙ্গে গল্প করছিলেন।

আরও পড়ুনঃ ‘মোহনবাগান বাড়ি’; সবুজ-মেরুন রংয়ে বাড়ি রাঙালেন যুবক! ভ্যালেন্টাইন্স ডে’তে প্রেয়সীকে উপহার

রাত বাড়তেই দেখা গেল দেবাংশু ভট্টাচার্য উপস্থিত। সবুজ শিবিরের এই মুখের সঙ্গে রাজনৈতিক সংঘাত শতরূপের কিছু কম নয়! তবে রাত বাড়তে দেখা গেল, পার্টির হোস্টের সঙ্গে দু’ জনেই কথা বলছেন। তখন শতরূপ আর দেবাংশু প্রায় পাশাপাশি। দু’ জনের মুখে হাসি লেগে ছিল। সেটা অবশ্য একজনের অন্যজনের জন্য নয়। বরং সুদীপা চট্টোপাধ্যায়ের জন্য।

বিষয়টা খোলসা করে বলা যাক। প্রযোজক-পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের জন্মদিনের পার্টি ছিল। বাংলা ছবির দুনিয়ায় অগ্নিদেবের ৩৯ বছর সম্পূর্ণ হলো। তার জন্য সেলিব্রেশন ছিল। আবার অগ্নিদেব পরিচালিত নতুন ছবি ‘চোর’-এর পোস্টার লঞ্চ হলো।

আরও পড়ুনঃ ট্রাম্পের চাপে মাথা নত করবে না ভারত, আমেরিকাকে কড়া বার্তা ডোভালের

এই ছবির তত্ত্বাবধানে থাকা সুদীপা চট্টোপাধ্যায়ের আমন্ত্রণেই এদিন এসেছিলেন শতরূপ থেকে দেবাংশু। অগ্নিদেব সুদীপার পরিবারের সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে। শতরূপ আর দেবাংশুকে সুদীপা নিজের ভাইয়ের মতোই ভালোবাসেন। সেই কারণে দু’ জনে হাসিমুখে ছবি তুললেন সুদীপার সঙ্গে।

তবে চমকের এতেই শেষ নয়। রাত আরও একটু বাড়তেই হাতে ফুল নিয়ে উপস্থিত গেরুয়া শিবিরের মুখ রুদ্রনীল ঘোষ। রাজনৈতিক মতামতে বিরোধ থাকলেও,  শতরূপ-রুদ্রনীলের সৌজন্য বিনিময় হয় বাংলা ছবির বিভিন্ন অনুষ্ঠানে। এদিনও তার ব্যতিক্রম ছিল না। যেহেতু বিধানসভা নির্বাচনের বছর, তাই নৈশ পার্টিতে তাবড় তারকাদের দিকে যেমন নজর গেল, তেমনই এক পার্টিতে শতরূপ-দেবাংশু-রুদ্রনীলের যোগ দেওয়া নিয়ে বেজায় চর্চা হলো।

এই মুহূর্তে

আরও পড়ুন