সেক্টর ফাইভের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গিয়েছে, সল্টলেক সেক্টর ফাইভে তথ্যপ্রযুক্তি সংস্থার একটি বিল্ডিংয়ের রেস্টুরেন্টে আগুন লাগে শুক্রবার দুপুর তিনটে নাগাদ। মুহুর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
আরও পড়ুনঃ ‘খেল’ দেখানোর শুরু এখন থেকেই, বিদায় ঘণ্টা বেজে গিয়েছে শীতের
আগুন লাগার খবর পেতেই ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন। লিফটের মধ্যে আটকে এক মহিলা তথ্যপ্রযুক্তি কর্মী অসুস্থ হয়ে পড়েন। ওই বহুতলে রয়েছে একাধিক অফিস। আতঙ্কে ফাঁকা করে দেওয়া হয় বহুতলটি।
জানা গিয়েছে, সল্টলেক সেক্টর ফাইভে গ্লোবসিন ক্রিস্টাল বিল্ডিংয়ের একটি বার কাম রেস্টুরেন্টে আগুন লাগে শুক্রবার। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা বিল্ডিং। আতঙ্কিত হয়ে পড়েন এই বিল্ডিংয়ে অবস্থিত তথ্যপ্রযুক্তি দপ্তরের কর্মীরা। আতঙ্কে ফাঁকা করে দেওয়া হয় বহুতলটি।
আরও পড়ুনঃ বাংলাদেশে জয় হল মুক্তিযুদ্ধের, ‘বড় বড় কথা বলা বিল্পবী মুখগুলোর’ অনেকেই হারল
আগুন লাগার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। জানা গিয়েছে, একজন মহিলা তথ্যপ্রযুক্তি কর্মী লিফটের মধ্যে আটকে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দমকল কর্মীদের প্রচেষ্টায় খানিকক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।
জানা গেছে, আচমকা ওই বহুতলের উপর তলা ফাঁকা করে দিতে বলেন নিরাপত্তা কর্মীরা। আতঙ্কে তড়িঘড়ি নিচে নেমে আসেন কর্মীরা। নিচতলায় এসে কর্মীরা দেখেন গোটা বহুতল ধোঁয়ায় ভর্তি। বাইরে বেরিয়ে যান তাঁরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই বহুতলে থাকা রেস্তরাঁ থেকে আগুন ছড়িয়ে পড়ে বহুতলে। তবে কীভাবে ওই রেস্তরাঁয় আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। ওই বহুতলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান বিধাননগর কমিশনারেটের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশকর্মীরা।









