Monday, 23 March, 2026
23 March
HomeকলকাতাSIR: আজ প্রথম ‘বিচারাধীন’ তালিকা; নীচে ক্লিক করে দেখে নিন

SIR: আজ প্রথম ‘বিচারাধীন’ তালিকা; নীচে ক্লিক করে দেখে নিন

ইতিমধ্যে ১৯টি ট্রাইবুনাল গঠন করে ফেলা হয়েছে বলে সূত্রের খবর।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আজ সন্ধ্যায় প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বা দ্বিতীয় দফার ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এখনও পর্যন্ত যতজন ‘বিচারাধীন’ (আন্ডার অ্যাডজুডিকেশন) ভোটারের তথ্যের নিষ্পত্তি হয়ে গিয়েছে, তাঁদের নাম থাকবে ওই তালিকায়। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে গত ২৮ ফেব্রুয়ারি যেভাবে চূড়ান্ত ভোটার তালিকা (চূড়ান্ত হলেনও অসম্পূর্ণ) প্রকাশ করা হয়েছিল, সেভাবেই প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে। আজ বিকেলের মধ্যেই সাপ্লিমেন্টারি তালিকা পৌঁছে যাবে বিভিন্ন জেলার আধিকারিকদের কাছে। যে তালিকা রাজ্যজুড়ে বুথ, জেলাশাসকের দফতর, মহকুমা শাসকের দফতর, বিডিওয়ের দফতরে টাঙানো হবে। সেইসঙ্গে অনলাইনে যেভাবে কমিশনের ওয়েবসাইট থেকে চূড়ান্ত ভোটার তালিকা দেখা গিয়েছিল https://voters.eci.gov.in/ , https://electoralsearch.eci.gov.in/ ; সেভাবেই সন্ধ্যা থেকে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট দেখা যাবে।

আরও পড়ুনঃ বঙ্গে মোদীর শেষ ভোট প্রচার হাইভোল্টেজ ভবানীপুরে

২৮ লাখের বেশি ভোটারের তথ্য নিষ্পত্তি হয়ে গিয়েছে

তবে প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে ঠিক কতজনের নাম থাকবে, তা এখনও একেবারে নিশ্চিত করে বলা হয়নি কমিশনের তরফে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর (সিইও) সূত্রে খবর, যে ৬০ লাখ ভোটারের নাম বিচারাধীন তালিকায় ছিল, তাঁদের মধ্যে রবিবার সন্ধ্যা পর্যন্ত নিষ্পত্তি হয়ে গিয়েছে ২৮ লাখের বেশি ভোটারের তথ্য। ফলে প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে ২৮ লাখের বেশি ভোটারের তথ্য থাকতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজ্যজুড়ে

আর সেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজ্যজুড়ে। রবিবার নিরাপত্তা সংক্রান্ত বৈঠকও হয়েছে সিইও দফতরে। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, কমিশনের এক আধিকারিক বলেছেন যে ‘(প্রথম সাপ্লিমেন্টারি তালিকা) প্রকাশের প্রক্রিয়া যাতে শান্তিপূর্ণ হয়, সেজন্য যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ করছি আমরা। সংবেদনশীল অঞ্চলে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। বাড়তি নজরদারিও চলবে।’

আরও পড়ুনঃ জমজমাট রবিবার! সম্পর্কের সমীকরণে তাপস-সুপ্তি

একইসুরে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সময় যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিকঠাক হবে, সেজন্য বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। নিজেদের জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গে সমন্বয় বজায় রেখে চলার জন্যও অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে।

নাম না থাকলে কী করতে হবে?

তবে সিইও দফতরের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা তৈরি করা হয়েছে। একেবারে নিয়ম মেনেই পুরো কাজটা হয়েছে। ফলে গন্ডগোলের তেমন আশঙ্কা করা হচ্ছে না। তাছাড়াও যাঁদের নাম বাদ যাবে, তাঁদের কাছে ভোটার তালিকায় নাম তোলার রাস্তা খোলাই থাকছে। ট্রাইবুনালে আবেদন করতে হবে তাঁদের। ইতিমধ্যে ১৯টি ট্রাইবুনাল গঠন করে ফেলা হয়েছে বলে সূত্রের খবর।

এই মুহূর্তে

আরও পড়ুন