Friday, 23 October, 2026
23 October
Homeদক্ষিণবঙ্গUttarpara: নৃশংস যৌন হেনস্থা; বৃদ্ধার গলা চেপে মুখে গোপনাঙ্গ ঢোকানোর চেষ্টা! অভিযুক্ত...

Uttarpara: নৃশংস যৌন হেনস্থা; বৃদ্ধার গলা চেপে মুখে গোপনাঙ্গ ঢোকানোর চেষ্টা! অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ছেলে

ঘটনার কথা চাউর হতেই এলাকায় চরম চাঞ্চল্য ছড়ায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ প্রতিবেদন:

হুগলীর উত্তরপাড়ায় এক বৃদ্ধাকে গাড়ির ধাক্কায় ফেলে দিয়ে নৃশংসভাবে যৌন হেনস্থা করার অভিযোগে গ্রেফতার করা হলো প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ছেলেকে। বৃহস্পতিবার ভোরে শ্রীরামপুর লাগোয়া উত্তরপাড়া থানার মাখলা মাকালতলা এলাকায় এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত যুবককে ধরে গণধোলাই দেওয়ার পর পুলিশে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা। আক্রান্ত বৃদ্ধার লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে উত্তরপাড়া থানার পুলিশ।

আরও পড়ুনঃ  মানবসেবার নজির নবদম্পতির; বউভাতের আসরে রক্তদান শিবির

ভোরবেলা নৃশংস অত্যাচার ও স্থানীয়দের ধরপাকড়

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে মানিকতলায় টোটো ধরার উদ্দেশ্যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই বৃদ্ধা। অভিযোগ, সেই সময় মাখলা মাকালতলা এলাকায় গাড়ি নিয়ে বেশ কিছুক্ষণ ধরে চক্কর কাটছিল প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ছেলে। রাস্তায় ওই বৃদ্ধাকে পেয়ে আচমকাই গাড়ি দিয়ে তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয় সে।

বৃদ্ধার গুরুতর অভিযোগ, রাস্তায় পড়ে যাওয়ার পর অভিযুক্ত যুবক তাঁর ঘাড় টিপে ধরে এবং নৃশংসভাবে মুখে নিজের পুরুষাঙ্গ গুঁজে দিয়ে চরম যৌন হেনস্থা চালায়। বৃদ্ধার চিৎকার ও ধস্তাধস্তির আওয়াজ পেয়ে আশেপাশের স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা হাতেনাতে অভিযুক্ত যুবককে ধরে ফেলেন।

আরও পড়ুনঃ  রাহুলকে ‘ফেলড প্রোডাক্ট’ বলে কটাক্ষ মোদির

বিজেপির তোপ ও তদন্তে পুলিশ

ঘটনার কথা চাউর হতেই এলাকায় চরম চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় মানুষ ক্ষোভে ফেটে পড়ে অভিযুক্তকে উত্তমমধ্যম দেওয়ার পর খবর দেওয়া হয় উত্তরপাড়া থানায়। পুলিশ এসে অভিযুক্তকে আটক ও পরবর্তীতে গ্রেফতার করে। চন্দননগর পুলিশ কমিশনারেটের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, বৃদ্ধার প্রতি অশালীন আচরণ ও যৌন নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং আক্রান্ত বৃদ্ধার শারীরিক ও স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে।

এদিকে এই ঘটনা নিয়ে রাজ্য তৃনমূলের ওপর তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতা তাপস দেব বলেন, “এক অসহায় বৃদ্ধাকে রাস্তায় ফেলে নৃশংসভাবে যৌন নির্যাতন চালানো হয়েছে। স্থানীয় মানুষ দেখতে পেয়ে অভিযুক্তকে ধরে পুলিশে দিয়েছেন। এই যুবকের বিরুদ্ধে আগেও একাধিক মারাত্মক অপরাধের অভিযোগ রয়েছে। শুধু ছেলেই নয়, বছরখানেক আগে অভিযুক্ত যুবকের বাবার বিরুদ্ধেও এক মহিলাকে ভিডিও কলে অশালীন কু-ইঙ্গিত করার অভিযোগ উঠেছিল। রাজ্যে প্রশাসনিক পরিবর্তনের পর এখন সাধারণ মানুষ এদের বিরুদ্ধে সাহস করে মুখ খুলতে পারছেন।”

এই মুহূর্তে

আরও পড়ুন