Thursday, 26 March, 2026
26 March
HomeদেশZubeen Garg: জিন, ভডকা, হুইস্কি জলে নামার আগে ৩ রকম মদ্যপান করেছিলেন জুবিন!...

Zubeen Garg: জিন, ভডকা, হুইস্কি জলে নামার আগে ৩ রকম মদ্যপান করেছিলেন জুবিন!  

সঙ্গীতশিল্পীর মৃত্যু তদন্তের নিস্পত্তি চেয়ে, সম্প্রতি জুবিনের পরিবারের এবার এই ঘটনায় দ্বারস্থ হয়েছে প্রধানমমন্ত্রীর।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পেরিয়ে গিয়েছে অনেকটা দিন, তবু জুবিন গর্গের মৃত্যুর কথা যেন ভুলতে পারছেন না কেউ! ১৯ সেপ্টেম্বর স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয় জনপ্রিয় সঙ্গীতশিল্পীর। সিঙ্গাপুরে উত্তর-পূর্ব ভারত উৎসব-এ সাংস্কৃতিক দূত হয়ে গিয়েছিলেন তিনি। আর সেখানেই অনুষ্ঠান করার ফাঁকে স্কুবা ডাইভিং করতে গিয়েছিলেন জুবিন। প্রাথমিক তদন্তে জানানো হয়েছিল, জলের নিচে শ্বাসকষ্ট হওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু সম্প্রতি সিঙ্গাপুর পুলিশ কোস্ট গার্ডের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, কীভাবে মৃত্যু হয়েছিল জুবিনের।

আরও পড়ুনঃ আজ অষ্টমী, বাংলার ঘরে ঘরে অন্নপূর্ণা পুজো

সম্প্রতি সিঙ্গাপুরের কর্মকর্তারা প্রকাশ করেন, জলে নামার আগে, ৩ রকম মদ্যপান করেছিলেন জুবিন। তিনি একসঙ্গে জিন, ভডকা এবং হুইস্কি পান করেছিলেন বলে জানা গিয়েছে। পাশাপাশি আরও দাবি করা হয়েছে, জুবিন জলে নামার আগে লাইফ জ্যাকেট পরতেও অস্বীকার করেছিলেন। এর আগে অভিযোগ করা হয়েছিল, জুবিনকে বোধহয় জলে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। তবে এই খবর, নাকচ করে দিয়েছে সিঙ্গাপুরের তদন্তকারী দল। জানানো হয়েছে, জুবিন নিজের ইচ্ছেতেই জলে নেমেছিলেন। যদিও অসমের জনগণ এই তথ্য মানতে নারাজ।

সিঙ্গাপুর পুলিশ কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, কেউ জুবিনকে ধাক্কা মেরে জলে ফেলে দেয়নি। এমনকি তাঁকে উদ্ধারের সময় ডুবুরি বা উদ্ধারকারী দল তাঁর মুখ চেপে ধরেছিল, এমন কোনও তথ্যই মেলেনি। জলে নামার পরে স্বাভাবিক শারীরিক সমস্যা শুরু হয়েছিল জুবিনের। মদ্যপ অবস্থায় জলে নামা, একেবারেই নিয়মবিরুদ্ধ। তবে জুবিন আদৌ কোনও বারণ শোনেননি বলেই অভিযোগ। অন্যদিকে, জুবিন লাইফ জ্যাকেট না পরে থাকার কারণে, তাঁকে উদ্ধার করা বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছিল। অন্যদিকে, ইতিমধ্যেই এই ঘটনায় প্রয়াত গায়কের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মা এবং উত্তর-পূর্ব ভারত উৎসব-এর আয়োজক শ্যামকানু মহন্ত-সহ অন্যদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ মর্মান্তিক; চল্লিশজন যাত্রী নিয়ে পদ্মায় তলিয়ে গেল বাস

সঙ্গীতশিল্পীর মৃত্যু তদন্তের নিস্পত্তি চেয়ে, সম্প্রতি জুবিনের পরিবারের এবার এই ঘটনায় দ্বারস্থ হয়েছে প্রধানমমন্ত্রীর। তাঁদের অভিযোগ, এই মামলার দ্রুত শুনানি চাই। জুবিনের মৃত্যু যে একেবারে স্বাভাবিকভাবে হয়নি। সেই কথা এখনও অনেকেই বিশ্বাস করেন। অনেকেই মনে করেন জুবিনকে হত্যা করা হয়েছে। এই মামলায়, সম্প্রতি SIT -একটি রিপোর্ট জমা করলে, সেখানে দেখা গিয়েছিল, জুবিন জলে নামার আগে প্রচুর পরিমাণে মদ খেয়েছিলেন। সেই কারণেই তিনি জলে নেমে অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনায়, মোদিকে চিঠি লিখেছেন প্রয়াত গায়কের পরিবার। জুবিন গর্গের পরিবারের আর্জি, তদন্তে গতি আসুক।

এই মুহূর্তে

আরও পড়ুন