পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন। কী কারণে এই সিদ্ধান্ত, এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, তিনি দিল্লিতে রয়েছেন। সেখানেই পদত্যাগপত্র জমা দিয়ে দিয়েছেন।
আরও পড়ুনঃ খামেনেইয়ের মৃত্যুতে শোক প্রকাশ ভারতের, বিদেশ সচিব বিক্রম মিশ্রি ইরান দূতাবাসে
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসন্ন। তার আগে কেন হঠাৎ তিনি পদ ছাড়লেন, জল্পনা শুরু হয়েছে। রাজ্যপাল হিসাবে তাঁর মেয়াদ শেষ হতে এখনও অনেকটা সময় বাকি ছিল।
২০২২ সালের ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্ব নিয়েছিলেন বোস। মেয়াদ ছিল ২০২৭-এর নভেম্বর পর্যন্ত। ২০ মাস আগেই তিনি দায়িত্ব ছাড়লেন। বৃহস্পতিবার রাজ্যপালের অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) তাঁর পদত্যাগের খবর নিশ্চিত করেছেন। বলেছেন, ‘‘আমরা দিল্লিতে আছি। রাজ্যপাল তাঁর ইস্তফাপত্র রাষ্ট্রপতি ভবনে পাঠিয়ে দিয়েছেন।’’ লোকভবন সূত্রে খবর, রাষ্ট্রপতি ভবন তাঁর পদত্যাগপত্রটি গ্রহণ করেছে।
আরও পড়ুনঃ খামেনেইয়ের মৃত্যুতে শোক প্রকাশ ভারতের, বিদেশ সচিব বিক্রম মিশ্রি ইরান দূতাবাসে
রাজ্যপাল হিসাবে রাজ্যের একাধিক বিষয় নিয়ে প্রথম থেকেই সরব ছিলেন বোস। পশ্চিমবঙ্গ সরকারের অনেক নীতির সমালোচনা করেছেন। তাঁর আমলে একাধিক বিষয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত তীব্র হয়েছে। মাঝেমধ্যেই বোস দিল্লি যেতেন। বৃহস্পতিবার সেখান থেকে আচমকা পদত্যাগপত্র পাঠিয়ে দেন রাষ্ট্রপতি ভবনে। এ বিষয়ে তিনি নিজে এখনও কোনও মন্তব্য করেননি। জানা গিয়েছে, বোসের ইস্তফার পর অস্থায়ী ভাবে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব পেয়েছেন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি।
ঘটনাচক্রে পশ্চিমবঙ্গের শেষ দু’জন স্থায়ী রাজ্যপালের সঙ্গেই মাঝপথে ইস্তফার ঘটনা জড়িয়ে গেল। বোসের আগে রাজ্যের লোকভবনের পূর্ণাঙ্গ দায়িত্বে ছিলেন জগদীপ ধনখড়। সেই পদে তিনি মেয়াদ পূর্ণ করে দেশের উপরাষ্ট্রপতি হয়েছিলেন। ‘রহস্যময়’ কারণে আচমকাই তিনি সেই পদ ছেড়ে দেন।









