spot_img
Friday, 6 February, 2026
6 February
spot_img
Homeআবহাওয়াWeather: লেপ-কম্বল তুলে ফেলেছেন? রাজ্যে ফিরছে শীতের আমেজ, রাতের তাপমাত্রা নামবে কলকাতা-সহ...

Weather: লেপ-কম্বল তুলে ফেলেছেন? রাজ্যে ফিরছে শীতের আমেজ, রাতের তাপমাত্রা নামবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

কলকাতা ও সংলগ্ন এলাকাতেও রাতের তাপমাত্রা কিছুটা কমবে

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

যাচ্ছি যাচ্ছি বলেও যাচ্ছে না শীত। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের উইকএন্ডেই আবার হিমেল ছোঁয়া। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব যত দুর্বল হচ্ছে, ততই আবার শীতের স্পর্শ বাড়ছে। এখন কলকাতা সহ পশ্চিমবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের ঘরেই রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, সপ্তাহ শেষে আরও একটু কমবে তাপমাত্রা। উইকেন্ডে আরও একবার কলকাতায় ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে তাপমাত্রা।

আরও পড়ুনঃ ‘ভারতের নাইটিঙ্গেল’; বঙ্গবার্তা মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করছে 

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঘন কুয়াশার সতর্কতা আপাতত আর নেই। জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গেও আগামী দু’দিন কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে।

একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পূর্ব ইরান ও সংলগ্ন আফগানিস্তান এলাকায়। উত্তর-পূর্ব অসমে ঘূর্ণাবর্ত রয়েছে। ঘূর্ণাবর্তটি দক্ষিণ-পূর্ব আরবসাগর সংলগ্ন এলাকায় অবস্থান করছে। লাক্ষাদ্বীপ এবং কেরালা উপকূলের মাঝে এর অবস্থান রয়েছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে রবিবার, ৮ ফেব্রুয়ারি। এর প্রভাবে শীত আবার কিছুটা কমতে পারে।

আরও পড়ুনঃ শক্ত ঘাঁটিতে বিজেপিতে ভাঙন; বাঁকুড়ার জগদল্লা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় গেরুয়া শিবিরে ভাঙন ধরাল তৃণমূল

কলকাতা ও সংলগ্ন এলাকাতেও রাতের তাপমাত্রা কিছুটা কমবে। শুক্রবার ভোরে শহরের তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য কম। সামনের কয়েক দিনে তা নেমে ১৪ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে বলে অনুমান।

তবে এই শীতের আমেজ মূলত সূর্যাস্তের পর থেকে ভোর পর্যন্তই টের পাওয়া যাবে। দিনের দিকে তাপমাত্রা বাড়বে। আগামী চার-পাঁচ দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া এমনই থাকার সম্ভাবনা। আবহবিদদের মতে, আবহাওয়া আরামদায়ক থাকলেও সকাল ও দুপুরে উষ্ণতা বাড়বে।

এ সময়ে রাজ্যের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গেও আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত নেই, তবে রাতের তাপমাত্রা সেখানে কিছুটা নামতে পারে।

এই মুহূর্তে

আরও পড়ুন