Tuesday, 24 March, 2026
24 March
HomeকলকাতাNetaji: এক যে ছিলো নেতা; অশ্বারোহী নেতাজীর মূর্তির ইতিকথা

Netaji: এক যে ছিলো নেতা; অশ্বারোহী নেতাজীর মূর্তির ইতিকথা

এক বাঙালী শিল্পী সুনীল পাল বেদীর উপরের দিকে নেতাজীর জীবন থেকে চিত্রমালা ও বাণীর সারাংশ খচিত করেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শ্যামবাজার পাঁচ মাথার মােড়ে অশ্বারোহী নেতাজী সুভাষ চন্দ্র বসুর মূর্তিটি প্রতিষ্ঠিত করা হয় তাঁর ৭২তম জন্মদিবস উপলক্ষ্যে..

২৩শে জানুয়ারি, ১৯৬৯ এ বোম্বাইয়ের ব্যাবসায়ী নরেশ ইয়াওয়ালকার ১৫ ফুট উঁচু চার টন ওজনের এই ব্রোজ্ঞ এর মূর্তি টি দেড় লাখ টাকা মূল্যে তৈরী করে দেন। মূর্তিটিকে স্থাপন করা হয় ১৬ ফিট উঁচু বেদীর উপর। এক বাঙালী শিল্পী সুনীল পাল বেদীর উপরের দিকে নেতাজীর জীবন থেকে চিত্রমালা ও বাণীর সারাংশ খচিত করেন। এই মূর্তিটি ময়দানে আউটরাম ধাঁচে ধাবমান ঘােড়ার পিঠে খানিকটা আড়াআড়ি ভাবে এবং ঘােড়ার লেজ ভূমির সমান্তরালে করা হয়েছে।

আরও পড়ুনঃ আধুনিক হচ্ছে সমাজ, লিভ-ইন সম্পর্ককেই ‘সাংস্কৃতিক ধাক্কা’ বলে মন্তব্য আদালতের

মূর্তিটি উদ্বোধন এর দিন ১১:৪৫ মিনিটে পুলিশ ব্যান্ড “বন্দেমাতরম” ও ইকবালের লেখা “ সরে জাহান সে আচ্ছা ” বাজনা বাজিয়ে শুরু হয়। এরপর আবৃত্তি করা হয় , “ দূর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার ” এবং গাওয়া হয় আজাদ হিন্দ ফৌজের কুচকাওয়াজ এর গান “ কদম কদম বাড়ায়ে যা, খুশীকা গীত গায়ে যা ”।

এরপর আসেন কলকাতার প্রাক্তন মেয়র ও স্পীকার বিজয় ব্যানার্জি, মেয়র গােবিন্দ চন্দ্র দে ও মুখ্য অতিথি অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসু মহাশয়।

আরও পড়ুনঃ উত্তেজনা শীতলকুচিতে! সরব রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস

এরপর বাসন্তী দেবীর টেপ করা কন্ঠে সুভাষ চন্দ্র বসুর সম্পর্কে কিছু সুন্দর কথা এই অনুষ্ঠানে শােনানাে হয়। অনুষ্ঠান উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি জাকির হােসেন, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও উপপ্রধানমন্ত্রী মােররাজী দেশাইের পাঠানো বাণী জনগণকে পড়ে শোনানো হয়। সবশেষে হেমন্ত মুখোপাধ্যায়ের কন্ঠে “তোমার আসন শূন্য আজি হে বীর পুণ্য কর ” ।

এইভাবেই জনগন ভারতবর্ষের বীরশ্রেষ্ঠ সন্তানকে শ্রদ্ধা নিবেদন করে

এই মুহূর্তে

আরও পড়ুন