বিশেষ সংবাদ প্রতিনিধি, কলকাতা:
তিলোত্তমার বুকেই এখন মাসাজ পার্লার এবং বডি স্পা-র আড়ালে নিঃশব্দে শিকড় গেড়েছে সমকামী পুরুষদের নিয়ে দেহব্যবসার এক বিশালাকার অন্ধকার জগৎ। উত্তর থেকে দক্ষিণ—দমদম, যাদবপুর, বিধান নগর, উলটোডাঙা এবং মানিকতলার মতো একাধিক ঘনবসতিপূর্ণ ও অভিজাত এলাকায় অনলাইন ডেটিং অ্যাপ ও সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে রমরমা এই বেআইনি কারবার চালানো হচ্ছে।
আরও পড়ুনঃ যুগান্তকারী পরিবর্তন! তারাপীঠ মন্দিরে ডিজিটাল যুগের সূচনা
মাসাজের আড়ালে অনলাইন র্যাকেট
অনুসন্ধানে দেখা গেছে, মূলত ইনস্টাগ্রাম, এক্স (প্রাক্তন টুইটার) এবং বিভিন্ন গে-ডেটিং অ্যাপ ব্যবহার করে খদ্দেরদের আকর্ষণ করা হয়। ফ্ল্যাট ভাড়া নিয়ে বা স্পা-র সাইনবোর্ড ঝুলিয়ে তৈরি করা হয়েছে একাধিক গোপন আস্তানা। দূর-দূরান্ত থেকে আসা তরুণ ও ছাত্রদের বড় অঙ্কের টাকার টোপ দিয়ে এই ব্যবসায় নামানো হচ্ছে। প্রতি ঘণ্টার হিসেবে খদ্দেরদের থেকে হাজার থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়।
আরও পড়ুনঃ প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য! মার্কিন সোনাবাহিনীর গোপন তথ্য ইরানের হাতে
প্রশাসনের নজরদারি ও গোপন তথ্য
স্থানীয় সূত্রের খবর, আবাসিক এলাকায় পার্লারের নাম করে প্রতিদিন বহু অপরিচিত মানুষের যাতায়াত ঘিরে ইতিমধ্যেই বাসিন্দাদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে। ইতিপূর্বে একাধিকবার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ শহরের কয়েকটি আস্তানায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও, নাম বদলে ফের নতুন জায়গায় মাথাচাড়া দিয়ে উঠছে এই চক্রগুলি। পুলিশ সূত্রে খবর, এই নেটওয়ার্কের সঙ্গে আন্তঃরাজ্য এবং ডিজিটাল অর্থ লেনদেনের কোনো গোপন রুট যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখে বড়সড় অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।


