ব্যক্তিগত বিবাদ। তারপর তার থেকে বচসা। আর এরপরই খাস কলকাতায় চলল গুলি। মধ্যরাত শ্যুট আউটের ঘটনা। জানা যাচ্ছে, বেনিয়াপুকুরের তিলজলায় মধ্যরাতে পাঁচ থেকে ছ’রাউন্ড গুলি চলে।
আরও পড়ুনঃ ঝাড়খণ্ডে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুল্যান্স, বাঁচানো গেল না যাত্রীদের
গুলিবিদ্ধ যুবক এসএসকেএম-এর ট্রমা কেয়ারে ভর্তি রয়েছেন। তবে প্রশ্ন উঠছে এত অস্ত্র আসছে কীভাবে কলকাতায়।
জানা যাচ্ছে, সোমবার সন্ধ্যেবেলা মহম্মদ নিয়াজের সঙ্গে মহম্মদ সলমনের বচসা হয়। তখনই নিয়াজকে হুমকি দেয় সলমন। কিন্তু এলাকার লোক ঝামেলা মিটিয়ে দেয়। পরিবারের লোকেরা নিয়াজকে নিয়ে বাড়ি চলে যায়।
আরও পড়ুনঃ সাত-সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা মা উড়ালপুলে! বড় দুর্ঘটনায় কবলে সেনার ট্রাক
এরপর রাত্রি একটা নাগাদ নিয়াজকে বাড়ি থেকে ডেকে এলোপাথারি ৫-৬ রাউন্ড গুলি চালায় সলমন বলে অভিযোগ। তাঁর সঙ্গীরা এমনই অভিযোগ নিয়াজের পরিবারের লোকেদের। নিয়াজের দু’টি পায়ে ৩ টি গুলি লেগেছে। এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অভিযুক্ত সলমন এলাকার দুষ্কৃতী। এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ। এলাকার বাসিন্দা বলেন, “ওরা আড্ডা মারছিল সন্ধেবেলা। সেই আড্ডার সময় দেখেছিলাম কিছু ঝামেলা হয়েছিল। এরপর রাতের বেলা ফের বাড়ি থেকে নিয়াজকে ডাকতে আসেন কয়েকজন। প্রত্যেকের কাছে বাইক ছিল। তিন চারজন দাঁড়িয়েছিল। ওদের কাছে ব্যাগও ছিল। একটা আওয়াজ পেয়ে আমরা জিজ্ঞাসা করলাম কী হয়েছে। তখন দেখি ওই দাঁড়িয়ে থাকা ছেলেগুলো স্কুটি নিয়ে পালিয়ে গিয়েছে। আর নিচে পড়ে রয়েছে একজন। সঙ্গে সঙ্গে আমরা প্রথমে ওকে উদ্ধার করে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাই এরপর আমরা তাঁদের নিয়ে যাই এসএসকেএম। ”









