spot_img
Sunday, 15 February, 2026
15 February
spot_img
Homeদক্ষিণবঙ্গHowrah Division Shivaratri Special Train: রাত পেরলেই শিবরাত্রি; ভিড় সামলাতে হাওড়া-তারকেশ্বর রুটে...

Howrah Division Shivaratri Special Train: রাত পেরলেই শিবরাত্রি; ভিড় সামলাতে হাওড়া-তারকেশ্বর রুটে বিশেষ ট্রেন

হাওড়া এবং তারকেশ্বরের মধ্যে একটি EMU স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ইস্টার্ন রেলওয়ে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সাহেব দাস, তারকেশ্বরঃ

মহাশিবরাত্রি উপলক্ষে ভক্তদের ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেল। শিবরাত্রি এবং তার পরের দিন, অর্থাৎ আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি হাওড়া এবং তারকেশ্বরের মধ্যে একটি EMU স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ইস্টার্ন রেলওয়ে।রেলের তরফে জানানো হয়েছে, শিবরাত্রির মেলায় অতিরিক্ত যাত্রীদের চাপ কমাতেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুনঃ ভোজন না করলে কখনোই ভজন হয় না; শিবরাত্রির উপ-বাস অর্থাৎ ‘কাছে-থাকা’

আপ ট্রেন (হাওড়া থেকে তারকেশ্বর): আগামী রবি ও সোমবার (১৫ ও ১৬ ফেব্রুয়ারি) হাওড়া স্টেশন থেকে দুপুর ২টো বেজে ৪৫ মিনিটে ট্রেনটি ছাড়বে। এটি তারকেশ্বরে পৌঁছাবে বিকেল ৪টে বেজে ১৪ মিনিটে। যাত্রাপথে ট্রেনটি শেওড়াফুলি জংশনে পৌঁছবে ৩টে বেজে ২২ মিনিটে

ডাউন ট্রেন (তারকেশ্বর থেকে হাওড়া): ফিরতি পথে রবি ও সোমবার ডাউন স্পেশাল ট্রেনটি তারকেশ্বর থেকে ছাড়বে বিকেল ৪টে বেজে ৪৫ মিনিটে। শেওড়াফুলি জংশনে থামবে বিকেল ৫টা বেজে ৩৩ মিনিটে এবং হাওড়া জংশনে পৌঁছাবে সন্ধ্যে ৬টা বেজে ১৫ মিনিটে

আরও পড়ুনঃ প্রশ্ন ক্রেতাদের মনের মধ্যে! ব্র্যান্ডেড ওষুধ বনাম জেনেরিক ওষুধ

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই স্পেশাল ট্রেনটি হাওড়া-তারকেশ্বর রুটের সমস্ত স্টেশনে থামবে, যার ফলে যাত্রীদের যাতায়াতে সুবিধা হবে।

হাওড়া থেকে ছেড়ে ট্রেনটি লিলুয়া, বেলুড়, বালি, উত্তরপাড়া, হিন্দ মোটর, কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর, শেওড়াফুলি জংশন, দিয়ারা, নসীবপুর, সিঙ্গুর, কামারকুণ্ডু, নালিকূল, মালিয়া হাট, হরিপাল, কাইকালা, বাহির খাণ্ডা এবং লোকনাথ হয়ে তারকেশ্বর পৌঁছাবে।

এই মুহূর্তে

আরও পড়ুন