কয়েকদিন যেন ভোগান্তি একটু কমেছিল। কিন্তু ফিরছে সেই একই ছবি। ফের বাতিল এক ঝাঁক লোকাল ট্রেন। একইসঙ্গে বেশ কিছু ট্রেনের যাত্রাপথও বদল করা হচ্ছে। হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য ১২ এপ্রিল রবিবার একগুচ্ছ লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া, বর্ধমান, ব্যান্ডেল, আসানসোল ও কাটোয়া শাখায় ট্রেন চলাচলে বড়সড় বদল আনা হয়েছে। ইতিমধ্যেই পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়েছে।
আরও পড়ুনঃ উদ্বিগ্ন আসমুদ্রহিমাচল; হাসপাতালের ICU-তে ‘আশাতাই’
১২ তারিখ বাতিল থাকছে
হাওড়া থেকে: ৩৭২৩৫, ৩৭২৪১, ৩৭২৪৩, ৩৭২৪৯, ৩৭২৫১, ৩৭২৫৩, ৩৭৬৫১, ৩৭৬৫৫, ৩৭৮২৯, ৩৬৮২৩, ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৬৮২৯, ৩৬৮৩১, ৩৬০৩১, ৩৬০৩৩, ৩৭৯১৫।
বর্ধমান থেকে: ৩৭৮৩৬, ৩৬৮৩২, ৩৬৮৩৪, ৩৬৮৩৬, ৩৬৮৩৮, ৩৬৮৪০, ৬৩৫১৭, ৬৩৫২১।
ব্যান্ডেল থেকে: ৩৭২৩৬, ৩৭২৪০, ৩৭২৪২, ৩৭২৪৬, ৩৭২৪৮, ৩৭২৫০।
মেমারি থেকে: ৩৭৬৫২, ৩৭৬৫৬।
চন্দনপুর থেকে: ৩৬০৩৪, ৩৬০৩২।
আসানসোল থেকে: ৬৩৫১৪, ৬৩৫১৬।
কাটোয়া থেকে: ৩৭৯২৪, ৩৫০৬১, ৫৩০১১।
আজিমগঞ্জ থেকে: ৫৩০১৪, ৩৫০৬২।
অন্যদিকে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ৬৩৫২০/৬৩৫১৯ বোকারো স্টিল সিটি – বর্ধমান – বোকারো স্টিল সিটি মেমুর। এই ট্রেনটি বর্ধমান পর্যন্ত না এসে আসানসোল স্টেশন পর্যন্ত চলবে এবং সেখান থেকেই পুনরায় ফিরে যাবে।
আরও পড়ুনঃ শিয়ালদায় ২৩টি লোকাল বাতিল, ৮ ঘণ্টা চলবে রেলের কাজ
রক্ষণাবেক্ষণের কারণে দুটি ট্রেনের যাত্রার সময় পিছিয়ে দেওয়া হয়েছে। তালিকায় ৬৩০৮১ রামপুরহাট – জসিডি মেমু। এই ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে দেড় ঘণ্টা দেরিতে ছাড়বে। তালিকায় রয়েছে ৬৩১৪২ গোড্ডা – শিয়ালদহ মেমু। নির্ধারিত সময়ের চেয়ে ২ ঘণ্টা দেরিতে ছাড়বে। এছাড়াও, ১৩০১৬ জামালপুর – হাওড়া কবিগুরু এক্সপ্রেস যাত্রাপথে ১৪০ মিনিট এবং ৫৩০১৬ আজিমগঞ্জ – কাটোয়া প্যাসেঞ্জার ৩০ মিনিট নিয়ন্ত্রিত করা হবে। তবে এই সমাগ্রিক কাজের জন্য যাত্রীদের যে সমস্যার মধ্যে পড়তে তা মাথায় রেখে সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে দুঃখও প্রকাশ করা হয়েছে রেলের তরফে।



