Sunday, 19 April, 2026
19 April
Homeদক্ষিণবঙ্গHumayun Kabir: ‘চামড়া ছাড়িয়ে ডুগডুগি তৈরি করে বাজাব’, হুঁশিয়ারি হুমায়ুনের

Humayun Kabir: ‘চামড়া ছাড়িয়ে ডুগডুগি তৈরি করে বাজাব’, হুঁশিয়ারি হুমায়ুনের

হুমায়ুন কবীর তৃণমূলের সংস্কৃতি মেনে চলছেন বলে আক্রমণ করলেন সিপিএম প্রার্থী।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ভোটের প্রচারে বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগ ডোমকলের তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীরের বিরুদ্ধে। তৃণমূলের সভা থেকে বিরোধী কর্মীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন। বললেন, “এমন মার মারব, চামড়া ঝাড়িয়ে ডুগডুগি তৈরি করে বাজাব।” তাঁর এই মন্তব্য নিয়ে খোঁচা দিলেন সিপিএম প্রার্থী মোস্তাফিজুর রহমান। হুমায়ুন কবীর তৃণমূলের সংস্কৃতি মেনে চলছেন বলে আক্রমণ করলেন সিপিএম প্রার্থী।

আরও পড়ুনঃ ‘আজানের আওয়াজ মসজিদের বাইরে আসবে না!’ কোচবিহারে যোগী হুঙ্কার

শনিবার এক কর্মিসভায় তৃণমূল প্রার্থী হুমায়ুন কবির বলেন, “বিরোধী লোকজন যদি আমাদের কর্মীদের কিছু বলে বা মারে, তাহলে আপনারা মারবেন না। আমাকে ফোন করবেন কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আমি গিয়ে এমন মার মারব, ওর পেছনের চামড়া ছাড়িয়ে ডুগডুগি তৈরি করে ওর বাড়ির সামনে বাজিয়ে আসব।” ডোমকল টাউন এবং ব্লক যুব কংগ্রেসের ডাকে নির্বাচনী সভা থেকে এমনই বিতর্কিত মন্তব্য করেন তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর। তিনি আরও বলেন, “এমন উচিত শিক্ষা দেব যে তখন ভাববে কী জাঁতাকলে পড়েছি।”

তাঁর এই মন্তব্যের পর উপস্থিত তৃণমূল কর্মীরা তাঁকে হাততালি দিয়ে উৎসাহিত করেন। যদিও হুমায়ুন কবীরের এমন মন্তব্য করা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। একজন প্রার্থী হয়ে কিভাবে তিনি বিরোধী শিবিরের কর্মীদের নিয়ে এমন মন্তব্য করতে পারেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুনঃ রাজস্থানের থেকেও খারাপ বাংলার অবস্থা, বন্ধ একের পর এক স্কুল

হুমায়ুনের মন্তব্যের নিন্দা করে ডোমকলের সিপিএম প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, “তৃণমূল করলে যে নিম্নরুচির না হলে করা যায় না, সেটা বুঝিয়ে দিলেন তৃণমূল প্রার্থী। ছাত্র ও যুবদের কী বার্তা দিলেন, সেটা ডোমকলের মানুষ দেখুন। মনে হয়, উনি ভয় পেয়েছেন। দু-চারদিন যেতে দিন, আরও ভয় পাবেন। আরও কটা দিন যেতে দিন, আরও বেফাঁস মন্তব্য করবেন। এমনকি, পালিয়েও যেতে পারেন।” হুমায়ুন কবীরের এমন মন্তব্য নিয়ে নির্বাচন কমিশন কোনও ব্যবস্থা নেয় কি না, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

এই মুহূর্তে

আরও পড়ুন