বিশেষ সংবাদ প্রতিনিধি:
রাজনীতির ময়দানে বাকযুদ্ধে সৌজন্যের সীমা অতিক্রম করার এক চাঞ্চল্যকর অভিযোগ উঠল তৃণমূল থেকে বহিষ্কৃত ও বর্তমান বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে। সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অকাল মৃত্যু কামনা করে মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। একজন নির্বাচিত রাজনৈতিক প্রতিনিধির মুখে এমন কদর্য ও কুরুচিকর আক্রমণ ঘিরে পশ্চিমবঙ্গ রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দেওয়ার সময় তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে কদর্য ভাষায় বলেন, “আমাদের অসম্মান করলে ক্ষমতাচ্যুত হতে হয়। শুক্রবারে নামাজ পড়ে বলব, “আমাদের অসম্মান করলে ক্ষমতাচ্যুত হয়। মুখ্যমন্ত্রীর থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যান। শুক্রবারে নামাজ পড়ব, বলব, এ যত তাড়াতাড়ি পৃথিবী থেকে বিদায় হয়, উপরওয়ালা যেন ওকে ওঁর টিকিট কাটিয়ে দেয়। হঠাৎ করে ছত্তিশগঢ়ের একজন কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন তাঁর কীভাবে মৃত্যু হয়েছে, মহারাষ্ট্রের একজন শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ারের কীভাবে মৃত্যু হয়েছে, ইন্দিরা গান্ধী-রাজীব গান্ধীর কীভাবে যেতে হয়েছে, এর এত অহংকার? অহংকারের পতন হবে। ওইভাবে পৃথিবী ছেড়ে যেতে হবে।” সেই সাথে ইতিহাস ও অন্য নেতাদের প্রসঙ্গ টেনে অত্যন্ত কুরুচিকর ভাষায় আক্রমণ শানান তিনি।
আরও পড়ুনঃ থরে থরে সাজানো বোতল, ‘বেআইনি ভাণ্ডার’ বাগুইআটির গোডাউনে
সৌজন্যের রাজনীতি বনাম আক্রমণের রাজনীতির সংঘাত
গণতান্ত্রিক কাঠামোয় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকা স্বাভাবিক। কোনো দলের নীতি বা প্রশাসনিক সিদ্ধান্তের বিরোধিতা করার অধিকার সবার রয়েছে। কিন্তু কোনো রাজ্যের প্রশাসনিক প্রধান তথা একজন জননেতার চরম পরিণতি বা মৃত্যু কামনা করার মতো নিম্নমানের মন্তব্য কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে বড় প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা ও রাজ্যের জনসাধারণ।
| বিষয় | রাজনৈতিক বিশ্লেষণ ও প্রতিক্রিয়া |
| আক্রমণের ধরণ | রাজনৈতিক যুক্তি বা নীতির বিরোধিতা না করে ব্যক্তিগত হেনস্থা ও কুরুচিকর ভাষায় প্রয়াণ কামনা করা হয়েছে। |
| রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া | বিভিন্ন শিবিরের বর্ষীয়ান নেতাদের মতে, বাংলার ঐতিহ্যবাহী রাজনৈতিক সৌজন্য ও ভাষার মানদণ্ড আজ চরম তলানিতে এসে ঠেকেছে। |
| শাসক শিবিরের উত্তর | শাসক দলের মুখপাত্র ও সাধারণ নেতাদের স্পষ্ট বার্তা— গণতান্ত্রিকভাবে ভোটে জিতে মুখ্যমন্ত্রী হওয়া জননেত্রীদের বিরুদ্ধে এমন উক্তি করা কেবল দেউলিয়াপনারই বহিঃপ্রকাশ। “শকুনের অভিশাপে গরু মরে না” বলেই সুর চড়িয়েছেন নেতৃত্ব। |
আরও পড়ুনঃ কলকাতা পৌরসভার নাগরিক অচলাবস্থার প্রতিবাদে ছাতুবাবু বাজারে সিপিআই(এম)-এর পথসভা
রাজনৈতিক সংস্কৃতি নিয়ে প্রশ্ন
রাজনীতির লড়াই যখন ব্যক্তিগত আক্রমণ ও অকাল মৃত্যু কামনার মতো কদর্য স্তরে নেমে আসে, তখন তা কেবল গণতান্ত্রিক পরিবেশকেই কলুষিত করে না, বরং সাধারণ মানুষের কাছেও ভুল বার্তা পৌঁছায়। এই ধরনের আপত্তিকর বক্তব্যের বিরুদ্ধে সব স্তর থেকেই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।


