spot_img
Wednesday, 18 March, 2026
18 March
spot_img
HomeদেশTripura: ২২৫ আসন বিশিষ্ট নবনির্মিত কমিউনিটি হলের শুভ উদ্বোধন

Tripura: ২২৫ আসন বিশিষ্ট নবনির্মিত কমিউনিটি হলের শুভ উদ্বোধন

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

৭৬ বছর আগে খোয়াই বিধানসভার মহাদেব টিলায় গনকী স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। ক্রমান্বয়ে আজ এই গনকী স্কুল, গনকী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে উন্নীত হয়েছে। রাজ্যে  ইতিমধ্যে বহু সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু এই গনকী স্কুলের মাঠে একটা কমিউনিটি হলের দীর্ঘদিনের দাবী কোন সরকারের পক্ষে করে দেওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন: Siliguri: ফের শিশু মৃত্যু শিলিগুড়িতে! চিকিৎসার গাফিলতির অভিযোগ

আজ স্কুল প্রাঙ্গণে ১ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে সুবিশাল ২২৫ আসন বিশিষ্ট নবনির্মিত অটল-মনোহর ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্তব্য করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথা বিজেপি খোয়াই জেলা সাধারন সম্পাদক সমীর কুমার দাস। এছাড়া এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সদস্য অনুকূল দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্যগনকী গাঁও সভার প্রধান কল্পনা দাস। সভায় উপস্থিত ছিলেন গনকী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শান্তি দাস এবং মধ্য গনকী গাঁও সভার উপপ্রধান সূর্য কুমার নাথ।

আরও পড়ুন: Nandigram: বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে স্ত্রীর সঙ্গে হাসপাতালে বাবা, ভয়াবহ ঘটনা নন্দীগ্রামে

প্রধান বক্তা অনুকূল দাস বলেন আজ এলাকাবাসী খুব খুশি তাদের দীর্ঘদিনের দাবি আজ পূরণ করা সম্ভব হয়েছে বর্তমান সরকারের জনকল্যাণমুখী কাজের অঙ্গ হিসাবে। ক্রমান্বয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বহু পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা মনমুগ্ধকর সংগীত পরিবেশন করে।

এই মুহূর্তে

আরও পড়ুন