spot_img
Thursday, 12 February, 2026
12 February
spot_img
HomeদেশMEA Spokesperson Randhir Jaiswal: বাংলাদেশের ভোটের ফলাফলের জন্য প্রতীক্ষা করছে ভারত, জানাল...

MEA Spokesperson Randhir Jaiswal: বাংলাদেশের ভোটের ফলাফলের জন্য প্রতীক্ষা করছে ভারত, জানাল ভারতের বিদেশ মন্ত্রক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গড়া ‘বোর্ড অফ পিস’-এ যোগদানের আমন্ত্রণ পেয়েছে নয়াদিল্লি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের উপর নজর রাখছে ভারত। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এ কথা জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

আরও পড়ুনঃ বাংলাদেশে ‘প্রহসনের’ নির্বাচন, দাবি হাসিনার

বাংলাদেশের ভোট সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘আমার মনে হয় ফলাফলের জন্য আমাদের প্রতীক্ষা করা উচিত। জনমতের প্রতিফলন দেখার পরেই বিষয়টি আমরা পর্যালোচনা করব।’’

এর পরেই জয়সওয়ালের মন্তব্য, ‘‘নয়াদিল্লি সব সময়েই প্রতিবেশী দেশটিতে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে থেকেছে।’’ এ বারের ভোটে বাংলাদেশে কোনও ভারতীয় পর্যবেক্ষক যাননি জানিয়ে তিনি বলেন, ‘‘পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে আমাদের কাছে কোনও আমন্ত্রণ আসেনি।’’ ভারত-মার্কিন বাণিজ্য সমঝোতা, রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কানাডা সফর, ব্রাজ়িলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভার আসন্ন ভারত সফর এমনকি, ভারত-চিন বিদেশমন্ত্রী স্তরের আলোচনার মতো প্রসঙ্গেও বৃহস্পতিবার মুখ খুলেছেন জয়সওয়াল। সেই সঙ্গে জানিয়েছেন পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গড়া ‘বোর্ড অফ পিস’-এ যোগদানের আমন্ত্রণ পেয়েছে নয়াদিল্লি।

আরও পড়ুনঃ উত্তপ্ত বাংলাদেশ, দুই শিবিরের ধস্তাধস্তি! খুলনায় নিহত বিএনপি নেতা

ভারত-মার্কিন অন্তর্বর্তী বাণিজ্য সমঝোতার চূড়ান্ত খসড়া নিয়ে এখনও আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, ‘‘ভারত এবং আমেরিকা পারস্পরিক ভাবে উপকারী দ্বিপাক্ষিক বাণিজ্যের উপর একটি অন্তর্বর্তীকালীন চুক্তির কাঠামোর উপর একটি যৌথ বিবৃতিতে সম্মত হয়েছিল।

গত ৭ ফেব্রুয়ারি সেটি প্রকাশ করা হয়েছিল। যৌথ বিবৃতি হল কাঠামো এবং এই বিষয়ে আমাদের পারস্পরিক বোঝাপড়ার ভিত্তি। উভয় পক্ষ এখন এই কাঠামো বাস্তবায়ন এবং অন্তর্বর্তীকালীন সমঝোতার রূপরেখা চূড়ান্ত করার জন্য কাজ করবে। মার্কিন ঘোষণাপত্রের সংশোধনীগুলি যৌথ বিবৃতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।’’ রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সহযোগিতার সম্পর্ক অক্ষুন্ন থাকবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘রাজনৈতিক ভবিষ্যৎ’ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য সম্পর্কে জওসওয়ালের মন্তব্য, ‘‘আমি ওই ভিডিয়োটি দেখিনি।’’

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন