spot_img
Friday, 6 February, 2026
6 February
spot_img
Homeউত্তরবঙ্গChicken's Neck: বাংলার ২ প্রান্ত জুড়বে! চিকেনস নেকের কাছে মাটির নীচে ৪০...

Chicken’s Neck: বাংলার ২ প্রান্ত জুড়বে! চিকেনস নেকের কাছে মাটির নীচে ৪০ কিলোমিটার রেললাইন পাতার পরিকল্পনা ভারতের

উত্তর দিনাজপুর জেলার জিয়াখোরির তিন মাইল হাট থেকে দার্জিলিং জেলার রাঙাপানি পর্যন্ত মাটির নীচ দিয়ে রেললাইন পাতার পরিকল্পনা করা হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

চিকেনস নেকের কাছে মাটির নীচে ৪০ কিলোমিটার রেললাইন পাতার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। যা উত্তর-পূর্ব ভারতকে পুরো দেশের সঙ্গে যুক্ত করবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ‘উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাকি দেশকে যুক্ত করতে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ ৪০ কিমি করিডরের জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। আন্ডারগ্রাউন্ড রেললাইন পাতার পরিকল্পনা করা হচ্ছে। আর এখন যে ট্র্যাক (রেললাইন) আছে, সেগুলিকে চার লাইনে রূপান্তরিত করার পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুনঃ হাতে বড় বড় বস্তা; ভোটের মুখে বাংলায় হেভিওয়েটের বাড়িতে উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা!

আর রেলমন্ত্রীর সেই পরিকল্পনার বিষয়ে বিশদে জানিয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব এবং মুখ্য প্রশাসনিক অফিসার (নির্মাণ) হিতেন্দ্র গোয়েল জানিয়েছেন, উত্তর দিনাজপুর জেলার জিয়াখোরির তিন মাইল হাট থেকে দার্জিলিং জেলার রাঙাপানি পর্যন্ত মাটির নীচ দিয়ে রেললাইন পাতার পরিকল্পনা করা হয়েছে।

সমতল এলাকায় মাটির নীচে প্রায় ২০-২৪ মিটার গভীরে রেললাইন পাতা হবে বলে জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার।

আরও পড়ুনঃ রাজনৈতিক উত্তাপের মাঝেই মুখ খুলল দিল্লি পুলিশ! পুলিশ কমিশনারের বয়ানে ফাঁস মমতার ‘মিথ্যাচার’

সূত্রের খবর, একটি লাইন চলে যাবে বাগডোগরার দিকে। যে এলাকা দেশের এয়ার ডিফেন্স ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ। সার্বিকভাবে দেশের সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আন্ডারগ্রাউন্ড রেললাইন। এখন বাংলাদেশে যা পরিস্থিতি এবং বাংলাদেশ ও পাকিস্তানের প্রভাব যেভাবে বাড়ছে, তাতে চিকেনস নেকের (শিলিগুড়ি করিডর) পরিকাঠামো একেবারে মজবুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারতের জন্য। সেই পরিস্থিতিতে মাটির নীচে রেললাইন পাতার পরিকল্পনা নেওয়া হয়েছে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য প্রশাসনিক অফিসার (নির্মাণ) বলেছেন, ‘যখন এই পরিকল্পনা বাস্তবায়িত করা হবে, তখন আসলে এই গুরুত্বপূর্ণ করিডরে রেললাইনের সংখ্যা বেড়ে দাঁড়াবে ছ’টি। মাটির উপরে থাকবে চারটি লাইন। মাটির নীচে দুটি লাইন থাকবে।’

এই মুহূর্তে

আরও পড়ুন