Saturday, 11 July, 2026
11 July
HomeদেশJainam Jain: মাত্র ১৪ বছর বয়সে বুর্জ খলিফায় স্টার্টআপ খুলে তাক লাগাল...

Jainam Jain: মাত্র ১৪ বছর বয়সে বুর্জ খলিফায় স্টার্টআপ খুলে তাক লাগাল ভারতীয় বংশোদ্ভূত কিশোর

বয়সকে কখনোই সাফল্যের বাধা হিসেবে দেখেন না জৈনম। তার মতে, উদ্ভাবনী চিন্তা, ধারাবাহিক প্রচেষ্টা এবং শৃঙ্খলা একজন উদ্যোক্তার সাফল্যের মূল চাবিকাঠি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

১৩ বছর বয়সে দশম শ্রেণির পড়াশোনা শেষ করে মাত্র ১৪ বছর বয়সে দুবাইয়ের বুর্জ খলিফার ১৪১তম তলায় নিজের স্টার্টআপ খুলে তাক লাগিয়েছে ভারতীয় বংশোদ্ভূত কিশোর জৈনম জৈন। এআই ভিত্তিক এই স্টার্টআপ প্রতিষ্ঠানটি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে মার্কেটিং, গ্রাহক বৃদ্ধি এবং বিষয়বস্তু তৈরিতে স্বয়ংক্রিয় সহায়তা প্রদান করে।

আরও পড়ুনঃ ‘এবার চেনা যাবে…’, ইউনিফর্ম বদলে খুশি পড়ুয়ারা

জৈনমের শিকড় পুণেতে হলেও পাঁচ বছর বয়সে তার পরিবার সংযুক্ত আরব আমিরশাহিতে চলে আসে। মাত্র ৬ বছর বয়সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখা শুরু করে এবং বাবার সঙ্গে ব্যবসায়িক সভায় অংশ নিয়ে সে ব্যবসায়িক জগৎ সম্পর্কে আগ্রহী হয়। ১৩ বছর বয়সে মাত্র ১০৫ দিনে আইজিসিএসই দশম শ্রেণির পাঠ্যক্রম শেষ করে দ্রুত নিজের প্রতিষ্ঠান গড়ে তুলেছে।

তিনি ৫০ দিনের ব্যক্তিগত চ্যালেঞ্জ নিয়ে ৫০টি বই পড়েছেন, ৫০টি ব্যবসায়িক অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং ভারতসহ প্রায় ৬,০০০ কিলোমিটার ভ্রমণ করেছেন সফল উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য। জৈনম ইতিমধ্যেই একটি টেডএক্সে বক্তৃতা দিয়েছেন, দুটি পেটেন্ট অধিকারী এবং একটি বই লিখেছেন। তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ১ লক্ষ ৫০ হাজার।

 

৭ বছর বয়সে বোনের সঙ্গে একটি বিজ্ঞানভিত্তিক ইউটিউব চ্যানেল চালু করে মাত্র তিন মাসে এক লক্ষের বেশি সাবস্ক্রাইবার অর্জন করেন। এই সাফল্যের ফলে তিনি অনুপ্রেরণামূলক বক্তা হিসেবেও পরিচিত।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের শিল্পান্নয়নে দাদার বড় ছক্কা; ২৫০০ কোটির মহা-বিনিয়োগ

বয়সকে কখনোই সাফল্যের বাধা হিসেবে দেখেন না জৈনম। তার মতে, উদ্ভাবনী চিন্তা, ধারাবাহিক প্রচেষ্টা এবং শৃঙ্খলা একজন উদ্যোক্তার সাফল্যের মূল চাবিকাঠি। দুবাইয়ের বুর্জ খলিফার অফিস থেকে বিশ্বমানের প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্য নিয়ে জৈনম অবিরত শিখে চলেছেন এবং নিজেকে উন্নত করার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

এই মুহূর্তে

আরও পড়ুন