Wednesday, 24 June, 2026
24 June
HomeদেশICBM Test: পরমাণু মিসাইল উৎক্ষেপণ ভারতের, হাঁ করে দেখলেন বাংলাদেশিরা

ICBM Test: পরমাণু মিসাইল উৎক্ষেপণ ভারতের, হাঁ করে দেখলেন বাংলাদেশিরা

বর্তমানে কেবলমাত্র আমেরিকা, রাশিয়া, চিন এবং উত্তর কোরিয়ার কাছে ১২ হাজার কিলোমিটারের বেশি পাল্লার আইসিবিএম প্রযুক্তি রয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বঙ্গোপসাগরে পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত। আর সেই মিসাইলটি দেখা গেল বাংলাদেশের কক্সবাজার সহ বিভিন্ন অঞ্চল থেকে। ওডিশা উপকূলে ডিআরডিও এই পরীক্ষা চালায়। এই মিসাইল উৎক্ষেপণ নিয়ে কৌতুহল শুরু হয় সাধারণ মানুষের মধ্যে। অনেকের মনেই প্রশ্ন জাগে, এই মিসাইলটি কি ‘অগ্নি ৬’? তবে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মিসাইলটি খুব সম্ভবত অগ্নি ৬ নয়। তবে এটি ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল।

আরও পড়ুনঃ অবশেষে ট্রাম্প জনসমক্ষে নিয়ে এলো ইউএফও এবং ভিনগ্রহের প্রাণীদের নথি!

এই মিসাইল পরীক্ষা নিয়ে ভারতের তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে কিছু বলা হয়নি। তবে বঙ্গোপসাগরে আগে থেকেই নোটাম জারি করে রেখেছিল ভারত। রিপোর্ট অনুযায়ী, মিসাইলের পরীক্ষা চালাতে ৬ থেকে ৯ মে পর্যন্ত বঙ্গোপসাগরের আকাশসীমায় বিধিনিষেধ আরোপ করেছিল ভারত। এই আবহে ৮ মে সন্ধ্যা নাগাদ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আকাশে একটি ‘রহস্যজনক আলো’ দেখা যায়। এই ঘটনার একাধিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অনেকেই দাবি করেন, এটি মিসাইল। এই আবহে সেই মিসাইলটি অগ্নি ৬ কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়।

আরও পড়ুনঃ মেট্রোর কামরাতেই প্রি-ওয়েডিং, বসবে ছাদনাতলাও

বর্তমানে কেবলমাত্র আমেরিকা, রাশিয়া, চিন এবং উত্তর কোরিয়ার কাছে ১২ হাজার কিলোমিটারের বেশি পাল্লার আইসিবিএম প্রযুক্তি রয়েছে। আমেরিকার হাতে রয়েছে ‘মিনিটম্যান-৩’ এবং উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের পাল্লাও ১০ থেকে ১৫ হাজার কিলোমিটারের কাছাকাছি। রাশিয়ার কাছে বিশ্বের দীর্ঘতম পাল্লার ক্ষেপণাস্ত্র ‘আরএস-২৮ সারমাট’ ও আর-টোয়েন্টি নাইন আর-এম-ইউ টু পয়েন্ট ওয়ান লাইনার রয়েছে, যাদের পাল্লা ১২ হাজার কিলোমিটারের বেশি। চিনের ‘ডিএফ-৪১’ ক্ষেপণাস্ত্রের পাল্লা ১২ হাজার থেকে ১৫ হাজার কিলোমিটার। এ ছাড়া ফ্রান্স ও ব্রিটেনের কাছে সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য পরমাণু ক্ষেপণাস্ত্র (এসএলবিএম) প্রযুক্তি রয়েছে। ভারতও কয়েকদিন আগে সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য পরমাণু ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছিল। আর এবার ভারত যদি আন্তঃমহাদেশীয় মিসাইলের প্রযুক্তিতে সাফল্য পায়, তাহলে বিশ্বের যেকোনও দেশ এই ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসবে। এর আগে সম্প্রতি এক প্রতিরক্ষা সম্মেলনে ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কামাত অগ্নি-৬ সম্পর্কে বলেছিলেন, ‘সরকার অনুমতি দিলেই আমরা এগিয়ে যেতে (আন্তঃমহাদেশীয় মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ) প্রস্তুত। আমাদের সব কারিগরি প্রস্তুতি শেষ হয়েছে।’

এই মুহূর্তে

আরও পড়ুন