spot_img
Friday, 13 March, 2026
13 March
spot_img
HomeদেশHardik Pandya: জাতীয় পতাকার অপমান! আইনের জালে হার্দিকের সেলিব্রেশন

Hardik Pandya: জাতীয় পতাকার অপমান! আইনের জালে হার্দিকের সেলিব্রেশন

আইনজীবী ওয়াজিদ খান। পুণের শিবাজিনগর থানায় হার্দিকের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশ্বকাপ জিতেই অস্বস্তিতে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। গত রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে সেলিব্রেশন করার সময় জাতীয় পতাকার অবমাননার কারণে তাঁর বিরুদ্ধে এফআইআর করলেন পুণের আইনজীবী। তাঁর অলরাউন্ড পারফরম্যান্স দলকে জেতালেও হার্দিক নিজেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে। আইনজীবী ওয়াজিদ খান।

আরও পড়ুনঃ যুদ্ধের আবহে সবকিছুরই বাড়ছে দাম! অথচ হু হু করে সস্তা হচ্ছে ডিম

পুণের শিবাজিনগর থানায় হার্দিকের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাঁর কথায়, সেলিব্রেশনের সময় জাতীয় পতাকার অবমাননা করেছেন হার্দিক।

বিশ্বকাপ জয়ের পরই হার্দিকের সেলিব্রেশন ঘিরে সমস্যা তৈরী হয়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল, পুরস্কার বিতরণের পোডিয়ামে বসে হার্দিক ও তাঁর বান্ধবী মাহিকা শর্মা। কিছুক্ষন পরেই দুজন শুয়ে পড়েন পোডিয়ামে। পাশে তাঁর সন্তান অগস্ত্যকে খেলতে দেখা যায়। মাহিকাকে গায়ে হাত দিয়ে জড়িয়েও ধরেন হার্দিক। মুহূর্তেই ভাইরাল এই ভিডিও দেখে তুমুল নিন্দা শুরু হয় হার্দিকের। কেউ কেউ বিষয়টি নিয়ে মজা করলেও অনেকেই ক্ষোভে ফেটে পড়েছেন। তাঁদের মতে, জাতীয় দলের জার্সি গায়ে হার্দিকের এতটাও আনন্দ করা উচিত নয়। কিছু ক্ষেত্রে শালীনতার মাত্রা ছাড়িয়ে গিয়েছেন হার্দিক ও মাহিকা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই হার্দিকের নামে এফআইআর করলেন ওয়াজিদ। সংবাদসংস্থা এএনআইকে তিনি বলেন,”ফাইনালে জয়ের পর হার্দিক তাঁর বান্ধবীর সঙ্গে নাচছিলেন। তাঁর কাঁধে জাতীয় পতাকা বাঁধা ছিল। ১৯৭১ সালের জাতীয় পতাকা আইনের ২ নং ধারা অনুযায়ী, জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। জাতীয় পতাকা থাকা অবস্থায় হার্দিক শুয়ে পড়েন। আমার মতে, এটি জাতীয় পতাকার প্রতি অবমাননা।” তিনি আরও বলেছেন,”আমি শিবাজীনগর থানায় অভিযোগ জানাতে গেলে আমায় বলা হয়, ঘটনাটি আমেদাবাদের। সেখানে অভিযোগ নিতে অস্বীকার করা হয়। আমি বলি, দেশের পতাকার অবমাননায় যেকোনও জায়গায় অভিযোগ করা যায়। তারপরই আমার কেস নেওয়া হয়। পুলিশ আমার অভিযোগ গ্রহণ করে একটি কপিও দিয়েছে। দেখি কি হয়।”

আরও পড়ুনঃ নৈহাটির বড়মার মন্দিরে যুদ্ধের আঁচ, বন্ধ ভোগ বিতরণ

সাম্প্রতিক সময়ে যথেষ্ট চর্চায় রয়েছেন হার্দিকের ছায়াসঙ্গী মাহিকা। বিশ্বকাপের ফাইনালেই তাঁকে দেখা গিয়েছিল মাঠে। ২০২৪ সালে নাতাশা স্ট্য়ানকোভিচের সঙ্গে তাঁর বিচ্ছেদের পরই মাহিকার সঙ্গে সম্পর্কে জড়ান হার্দিক। বিশ্বকাপ জয়ের পর মাহিকাকেই স্ত্রীর মর্যাদা দেন তিনি। মাহিকাও যথেষ্ট সমর্থন করেন তাঁকে। প্রায়শই মাঠে দেখা যায় মাহিকাকে। এমনকি, হার্দিকের সন্তান অগস্ত্যর সঙ্গে খুব ভাব মাহিকার। এবার মাহিকার সঙ্গে অন্তরঙ্গ হতে গিয়ে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ উঠল হার্দিকের বিরুদ্ধে।

 

এই মুহূর্তে

আরও পড়ুন