Tuesday, 21 July, 2026
21 July
Homeকলকাতা21st July: ২১ জুলাইয়ের তীব্র উত্তেজনা! মমতার সভামঞ্চ রাতভর পাহারা

21st July: ২১ জুলাইয়ের তীব্র উত্তেজনা! মমতার সভামঞ্চ রাতভর পাহারা

২১ জুলাইয়ের সভাকে কেন্দ্র করে পারদ চড়ছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কলকাতায় ২১ জুলাইয়ের শহিদ দিবসকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তীব্র হচ্ছে। মেয়ো রোডে শহিদ তর্পণের প্রস্তুতি নিচ্ছে ঋতব্রত শিবির, অন্যদিকে বিড়লা তারামণ্ডলের সামনে সভার অনুমতি পেয়েছে কালীঘাট তৃণমূল। তবে সভা শুরুর আগেই কালীঘাট তৃণমূলের মঞ্চে হামলার অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ ২১ জুলাইকে ব্যবহার করে US-তে চোখ দেখাতে যায়, খোঁচা শুভেন্দুর

সোমবার সন্ধ্যায় সভাস্থল পরিদর্শন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে, মঞ্চে ভাঙচুরের অভিযোগ তোলেন মমতা। তিনি সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে বিজেপির গুণ্ডাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেন। মঞ্চ ভাঙচুরের সময় বিদ্যুতের লাইনও কাটা হয়েছিল বলে দাবি করেন তিনি।

তবে পুলিশকে মঞ্চ ভাঙচুরের অভিযোগ জানানো হয়েছে। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির গুণ্ডারা সকালের আগে মঞ্চ ভেঙ্গে ফেলতে চায়, কিন্তু আমরা মঞ্চ পাহারা দেব।” কুণাল ঘোষও বলেন, “আমাদের কর্মসূচি আদালতের অনুমতিপ্রাপ্ত এবং যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের নাম আমরা তুলে ধরেছি।”

আরও পড়ুনঃ তিন টুকরো TMC, আজ ‘ভাঙাচোরা’ তৃণমূলের তিনটে ২১ শে জুলাই, রাস্তায় বেরনোর আগে ট্রাফিকের হালচাল

রাতভর মঞ্চ পাহারা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূল নেতারা। মঙ্গলবার সকাল থেকে দলের কর্মীরা আসতে শুরু করেছেন। মমতা দলের সকলকে নিয়ে বিড়লা তারামণ্ডলেই আভ্যন্তরীণ বৈঠক করেন, এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

২১ জুলাইয়ের এই কর্মসূচিকে কেন্দ্র করে কলকাতার বিভিন্ন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন