spot_img
Wednesday, 11 February, 2026
11 February
spot_img
Homeআন্তর্জাতিক নিউজIran-Israel: উত্তেজনা বাড়ছে; ইজ়রায়েলে মৃত্যু মিছিল, নিহত কমপক্ষে ৭৮

Iran-Israel: উত্তেজনা বাড়ছে; ইজ়রায়েলে মৃত্যু মিছিল, নিহত কমপক্ষে ৭৮

ধোঁয়ায় আচ্ছন্ন তেল আভিভের আকাশ, ইজরায়েলি হামলার জবাবে পর পর ক্ষেপণাস্ত্র হানা ইরানের, উত্তেজনা বাড়ছে

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শুক্রবার সকালে ইজ়রায়েলের হামলার পরই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই হুঁশিয়ারি দিয়েছিলেন, ইজ়রায়েলের জন্য নরকের দ্বার খুলে দেবেন তিনি। রাত নামতেই শুরু হলো সেই মতো প্রত্যাঘাত। প্রথম দফার হামলার ধাক্কা সামলাতে না সামলাতেই ফের তেল আভিভ আর জেরুজ়ালেমকে লক্ষ্য করে ধেয়ে এল ঝাঁকে ঝাঁকে ব্যালেস্টিক মিসাইল। শুধু মিসাইলই না ড্রোন হামলাও চালানো হয়েছে বলে দাবি। এই অভিযানকে ইরান নাম দিয়েছে ‘অপারেশন ট্রু প্রমিস ৩‘।

আরও পড়ুন: চা বাগানে চলল জেসিবি! তৃণমূলের প্রধানকে টাকা না দেওয়ার খেসারত

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইরানের হামলায় বিধ্বস্ত ইজ়রায়েল। একাধিক জায়গায় ভেঙে পড়েছে বহুতল। মিসাইল আছড়ে পড়ায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একাধিক আবাসন। রাষ্ট্রসঙ্ঘকে ইরানের অ্যাম্বাসেডর জানিয়েছেন, এই হামলায় কমপক্ষে ৭৮ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে রয়েছেন ইজ়রায়েলের উচ্চপদস্থ সেনা কর্তাও। আহতের সংখ্যা ছাড়িয়েছে ৩২০। অন্যদিকে, ইজ়রায়েলের দাবি, এই হামলায় ৩৪ জন নাগরিক আহত হয়েছেন। তার মধ্যে এক মহিলা নাগরিকের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: যুদ্ধের নিশান উড়িয়ে দিল ইরান, মসজিদের চূড়ায় তোলা হল লাল পতাকা

ইরানের সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে যে, তেহরানে ইজ়রায়েলের দুটি জেট বিমানকে নামানো হয়েছে এবং একজন মহিলা পাইলটকে আটক করা হয়েছে। এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইজ়রায়েল। এই দাবিটি ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ইরানের দূতাবাসের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকেও শেয়ার করা হয়েছে। পোস্টটিতে বলা হয়েছে, ‘ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দুটি ইসরায়েলি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং বেশ কয়েকটি শত্রুপক্ষীয় ড্রোনকে বাধা দিয়েছে।’ কিন্তু ইজ়রায়েলের তরফে এই খবরকে অসত্য বলা হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন