ফের বড় ধাক্কা ইরানের। গতকাল রাতে ইরানের রাজধানী তেহরানের উত্তর-পূর্বাঞ্চলীয় আগদাসিয়েহ এলাকায় অবস্থিত একটি প্রধান তেল সংরক্ষণাগারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নকাণ্ডের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বিমান হামলায় এই ডিপোটি লক্ষ্যবস্তু হয়েছে। হামলার পরপরই তেলের ট্যাঙ্কগুলো ফেটে যায় এবং বিপুল পরিমাণ জ্বালানি তেল রাস্তায় ছড়িয়ে পড়ে।
আরও পড়ুনঃ কেন শুধুমাত্র ৮ই মার্চ পালন করা হয় নারী দিবস?
এই তেল নর্দমা, ড্রেনেজ ব্যবস্থা এবং স্যুয়ারেজ লাইনের মধ্যে ঢুকে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তা জ্বলে ওঠে এবং তেহরানের প্রধান হাইওয়েতে আগুনের বিশাল দেয়াল তৈরি হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের বর্ণনা অনুযায়ী, রাতের আকাশ যেন দিনের মতো উজ্জ্বল হয়ে উঠেছিল। কালো ধোঁয়ার স্তম্ভ আকাশ ছুঁয়ে ফেলেছে, আর আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ছে।ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে যে, তারা ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে যুক্ত একাধিক জ্বালানি সংরক্ষণাগারে হামলা চালিয়েছে।
এই হামলাগুলো ইরানের সামরিক শক্তির জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে করা হয়েছে বলে তারা জানিয়েছে। তেহরানের অন্যান্য এলাকায়ও যেমন শাহরান, দক্ষিণাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে একই ধরনের আগুনের ঘটনা ঘটেছে। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের চার কোণে তেল ডিপো জ্বলছে।
আরও পড়ুনঃ পাতি ডিমের ঝোল বানিয়ে দেখবেন না কি? এই ‘বিশেষ’ মশলা দিলে আসবে অসাধারণ স্বাদ
অনেক জায়গায় আগুনের দেয়াল এতটাই উঁচু হয়েছে যে, দূর থেকে দেখে মনে হচ্ছে পুরো শহর জ্বলছে। স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ এত জোরে ছিল যে বাড়ির জানালা ভেঙে পড়েছে। অনেকে আতঙ্কে বাড়ি ছেড়ে পালিয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন কারণ আগুনের তীব্রতা এতটাই যে সাধারণ যন্ত্রপাতি দিয়ে নিয়ন্ত্রণ করা কঠিন।









