Tuesday, 20 October, 2026
20 October
Homeআন্তর্জাতিক নিউজItaly: উত্তপ্ত ইটালি, মিলানে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বিক্ষোভকারীদের! মোতায়েন ৫০০ সেনা, প্রবাসী...

Italy: উত্তপ্ত ইটালি, মিলানে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বিক্ষোভকারীদের! মোতায়েন ৫০০ সেনা, প্রবাসী ভারতীয়দের সতর্ক করল দিল্লি

এই পরিস্থিতিতে সে দেশে থাকা সমস্ত ভারতীয় নাগরিককে চরম সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক:

ফ্রান্সের পর এবার জীবনযাত্রার লাগামছাড়া ব্যয়বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির প্রতিবাদে তীব্র জনরোষের আগুনে জ্বলছে প্রতিবেশী দেশ ইটালিও। রবিবার থেকে ইটালির বিভিন্ন শহরে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত হিংসাত্মক রূপ নেওয়ায় পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। এমতাবস্থায় ইটালিতে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা ও নির্দেশিকা জারি করেছে রোমের ভারতীয় দূতাবাস।

আরও পড়ুনঃ পরিস্থিতি অগ্নিগর্ভ; প্যারিস-সহ বহু শহরে পরিস্থিতি মোকাবিলায় নামতে পারে সেনা

ইটালিতে ভারতীয় নাগরিকদের জন্য দূতাবাসের নির্দেশিকা

রোমের ভারতীয় দূতাবাসের তরফে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক নির্দেশিকায় জানানো হয়েছে, গত সপ্তাহ থেকেই ইটালির একাধিক শহরে ব্যাপক বিক্ষোভ ও পথসভা চলছে। এই পরিস্থিতিতে সে দেশে থাকা সমস্ত ভারতীয় নাগরিককে চরম সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জনবহুল এলাকা এবং বিক্ষোভস্থলগুলি সম্পূর্ণভাবে এড়িয়ে চলার পাশাপাশি স্থানীয় খবরাখবরের ওপর নিয়মিত নজর রাখতে বলা হয়েছে।

যে কোনো জরুরি বা সংকটজনক পরিস্থিতিতে সহায়তার জন্য দূতাবাসের পক্ষ থেকে দুটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে:
* রোমের ভারতীয় দূতাবাস অফিস: +৩৯ ৩৩১ ৬১৪ ২০৮৫

* মিলানের কনস্যুলেট জেনারেল অফিস: +৩৯ ৩৮৮১৬৪৭৫২৭

মিলানে তাণ্ডব ও নামী ব্র‍্যান্ডের দোকান বন্ধ

রবিবার শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু হলেও ইটালির বাণিজ্যনগরী মিলানে তা ভয়াবহ রূপ ধারণ করে। উগ্র বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং শহরের একাধিক নামী দোকানে ব্যাপক লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর বৃষ্টির জেরে বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হন।

পরিস্থিতির ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে, মিলানের কেন্দ্রস্থলে অবস্থিত বিলাসবহুল শপিং হাব ‘ভিয়া মন্টেনাপোলিওনে’-র শ্যানেল, টিফানি এবং ডিওরের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডগুলি তাদের দোকান থেকে মূল্যবান সামগ্রী নিরাপদ স্থানে সরিয়ে নেয়। ডেক্যাথলন ও ভোডাফোনের মতো সংস্থায় ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। অন্যদিকে, আতঙ্কে লেভিস ও আন্ডার আর্মরের মতো বহু ব্র্যান্ড তাদের শো-রুমের কাচ কাঠ ও কার্ডবোর্ড দিয়ে ঢেকে দিতে বাধ্য হয়।

আরও পড়ুনঃ  যাদবপুরের বুক স্টল ভাঙা নিয়ে সিপিএমের করা মামলা খারিজ করে দিল হাইকোর্ট

৫০০ সেনা মোতায়েন ও প্রধানমন্ত্রী মেলোনির কড়া বার্তা

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইটালির উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি সোমবার ঘোষণা করেছেন যে, মিলানের আইনশৃঙ্খলা রক্ষা করতে অতিরিক্ত ৫০০ সেনা জওয়ান মোতায়েন করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, মিলানের সংঘর্ষের ঘটনায় রবিবার মোট ২৭১ জন যুবককে আটক করা হয়েছে। এর মধ্যে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ২৩ জন নাবালক এবং ১৩ জন বিদেশি নাগরিক। এছাড়া বোলোনিয়া, ব্রেসিয়া, বেরগামো এবং তুরিন শহরেও ব্যাপক সংঘর্ষের জেরে আরও বহু বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বলোনিয়া শহরের একটি রেলওয়ে স্টেশন সাময়িকভােব বন্ধ রাখা হয়।

এই দেশজোড়া হিংসার তীব্র নিন্দা করে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “বিক্ষোভ প্রদর্শন প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক অধিকার, কিন্তু আমাদের শহর জ্বালিয়ে দেওয়া কোনো অধিকারের মধ্যে পড়ে না।” পরিস্থিতি সামাল দিতে সোমবার তিনি মন্ত্রিসভা ও নিরাপত্তা আধিকারিকদের নিয়ে একটি উচ্চপর্যায়ের জরুরি বৈঠক করেন।

উপ-প্রধানমন্ত্রী আন্তোনিও তাজানি জানিয়েছেন, রাষ্ট্রের ওপর এই হামলার কঠোর জবাব দেওয়া হবে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে একটি বিশেষ নিরাপত্তা প্যাকেজ অনুমোদিত হওয়ার কথা রয়েছে, যার মাধ্যমে নাবালক ও সহিংস যুব গ্যাংগুলির দমনে ‘প্রিভেন্টিভ ডিটেনশন’ বা নিবর্তনমূলক আটকের মেয়াদ আরও বাড়ানোর কথা ভাবছে মেলোনি সরকার। শান্তিপূর্ণ আন্দোলনকে সাধুবাদ জানালেও হিংসার রাজনীতি পুরোপুরি বর্জন করার জন্য বিরোধী দলগুলির প্রতিও স্পষ্ট আহ্বান জানিয়েছেন ইটালির প্রধানমন্ত্রী।

এই মুহূর্তে

আরও পড়ুন