Thursday, 16 April, 2026
16 April
HomeকলকাতাTMC: যাদবপুর To গড়িয়াহাট; ২৪ এপ্রিল কলকাতার রাজপথে তৃণমূল সুপ্রিমো  

TMC: যাদবপুর To গড়িয়াহাট; ২৪ এপ্রিল কলকাতার রাজপথে তৃণমূল সুপ্রিমো  

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, প্রতিদিনই প্রায় তিনটি করে সভা করছেন মমতা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

প্রচারে রাজ্য চষে ফেলছেন তৃণমূল নেত্রী। এবার মহানগরের রাজপথে নামবেন মমতা ব্য়ানার্জি। দ্বিতীয় দফার ভোটের আগে যাদবপুর থেকে পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী, গন্তব্য গড়িয়াহাট। প্রথম দপার ভোট শেষ ২৩ এপ্রিল। আগামী ২৪ এপ্রিল তৃণমূল সুপ্রিমো কলকাতার রাজপথে হাঁটবেন।

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, ২৪ এপ্রিলের পদযাত্রায় মমতা ব্যানার্জির সঙ্গে থাকবেন দলের সব শীর্ষ নেতৃত্বরা। থাকার কথা কলকাতার বিভিন্ন কেন্দ্রের দলীয় প্রার্থীদেরও।

আরও পড়ুনঃ ঐতিহাসিক রায়, বাংলায় ‘আর্টিকল ১৪২’ প্রয়োগ শীর্ষ আদালতের

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, প্রতিদিনই প্রায় তিনটি করে সভা করছেন মমতা। এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে নিয়ম করে নিশানা করছেন নির্বাচন কমিশন ও বিজেপিকে। বাংলার ভোটার তালিকা সংশোধনে প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। বিবেচনাধীন থাকার পরও বাদ পড়েছেন ২৭ লক্ষ ভোটার। তাঁরা আর আসন্ন বিধানসভা ভোটে ভোট দিতে পারবেন না। যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টে মামলা করে এদের নাম ফের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন খোদ নেত্রী।

সূত্রের খবর, ভোটের জন্য প্রচারের সঙ্গেই ২৪ এপ্রিলের পদযাত্রায় এসআইআর বিষয়টিও তুলে ধরে কেন্দ্র ও কমিশনের প্রতিবাদ করবেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুনঃ হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড; মৃত্যু ১

সোমবার হাওড়ার জগৎবল্লভপুর এবং পশ্চিম মেদিনীপুরের পিংলায় সভা ছিল তৃণমূল নেত্রীর। ওই সভাগুলো থেকে তাঁর দাবি, শাসকদলের সংগঠনকে পঙ্গু করে দিতেই মধ্যরাতে ইডি-সিবিআই তল্লাশি চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, “তৃণমূল কর্মীদের গ্রেফতার করার অর্ডার দেওয়া হচ্ছে। বলছে এজেন্টদের গ্রেফতার করো। কিন্তু একজনকে গ্রেফতার করবেন তো হাজার জন বেরোবে।”

এই মুহূর্তে

আরও পড়ুন