spot_img
Saturday, 21 February, 2026
21 February
spot_img
HomeকলকাতাJadavpur University: উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়! ভোট আবহে ছাত্র সংঘর্ষ

Jadavpur University: উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়! ভোট আবহে ছাত্র সংঘর্ষ

যাদবপুরের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, কোনও কারণ ছাড়াই দু’পক্ষ অশান্তিতে জড়িয়ে পড়ছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ছাত্র সংঘর্ষের জেরে নতুন করে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। আইসিসি নির্বাচনের আবহে এদিন তপ্ত হয়ে ওঠে যাদবপুর চত্বর। এদিকে, দুই ছাত্রদলের সংঘর্ষের মধ্যে পড়ে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়েরই এক অধ্যাপক।

আরও পড়ুনঃ চমক R চমক! ঘাশফুল প্রার্থী তালিকা হবে ‘ইয়ং’, পালটাতে পারে মন্ত্রীদের আসনও; ২৬-এর ভোটে তৃণমূলের ‘মেগা রিসেট’?

অভ্যন্তরীণ অভিযোগ কমিটি বা আইসিসি নির্বাচন ঘিরে গত কয়েক দিন ধরেই যাদবপুর ক্যাম্পাসে পারদ চড়ছিল বলে জানা যায়। শুক্রবার বিকেলের দিকে, সায়েন্স-আর্টস মোড়ের কাছে ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে বিবাদ শুরু হয়। সেই বিবাদ গড়ায় সংঘাতে। সংঘাত থামাতে যান বিশ্ববিদ্যালয়েরই দুই অধ্যাপক। তখনই তাঁরা আহত হয়েছেন বলে খবর। জানা গিয়েছে, এর আগে, ভাষা দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানের প্রস্তুতিতে যোগ দেন ছাত্র ও শিক্ষকরা। তারপরই সংঘাত শুরু হয়।

প্রসঙ্গত, যাদবপুরে গত কয়েকদিন ধরেই ডব্লিউটিআই ও এসএফআইয়ের মধ্যে গত কয়েকদিন ধরেই সংঘাতের বাতাবরণ ছিল বলে খবর। প্রচার ঘিরে তাপ উত্তাপ ছিলই। অভিযোগ রয়েছে হুমকিরও। অভিযোগ রয়েছে, অধ্যাপককে লক্ষ্য করে মারধর করার।

আরও পড়ুনঃ ‘প্রতীক’ হারাচ্ছে প্রাক্তন শাসক! টিউশন টিচারের পরামর্শে চলছেন প্রতীক উর

এদিকে, আহত অধ্যাপকদের এক পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে একজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও, অপরজনের চোট রয়েছে। অভিযোগ এক অধ্যাপককে ঘুষি মারা হয়েছে। জানা যাচ্ছে, চশমার কাচ ভেঙে আঘাত লেগেছে তাঁর। পাশাপাশি নাকের হাড় ভাঙার আশঙ্কাও করা হচ্ছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়াও দুই ছাত্র সংগঠনের তরফে বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

এদিকে, বিষয়টি নিয়ে মন্তব্য করতে গিয়ে যাদবপুরের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, কোনও কারণ ছাড়াই দু’পক্ষ অশান্তিতে জড়িয়ে পড়ছে। তিনি জানান,’ আমরা সব পক্ষকে নিয়ে আলোচনায় বসব।’ এছাড়াও ঘটনাকে তিনি ‘দুর্ভাগ্যজনক’ ঘটনা বলে উল্লেখ করেন। রাজ্যের তাবড় শিক্ষা প্রতিষ্ঠানের অন্দরে এভাবে অধ্যাপকদের নিগ্রহের ঘটনা রীতিমতো উদ্বেগজনক বলে মনে করছেন অনেকে।

এই মুহূর্তে

আরও পড়ুন