Saturday, 11 April, 2026
11 April
Homeউত্তরবঙ্গSiliguri: 'জাস্টিস ফর সিস্টার', মহানন্দা ক্যানেলে ঝাঁপ শিলিগুড়ির দাদার

Siliguri: ‘জাস্টিস ফর সিস্টার’, মহানন্দা ক্যানেলে ঝাঁপ শিলিগুড়ির দাদার

নোটে 'জাস্টিস ফর সিস্টার' লেখাকে কেন্দ্র করে রহস্য দানা বাঁধছে ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

বোনের বিচার চাই । নোট লিখে মহানন্দা নদীর ক্যানেলে ঝাঁপ দিলেন 50 বছরের এক প্রৌঢ় । রবিবার এমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলেন দার্জিলিং জেলার শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের বাসিন্দারা ।

আরও পড়ুনঃ লাইন বেলাইন, যুবকদের মধ্যে অসন্তোষ, ক্ষোভ; উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় যুবসাথী আবেদনে উত্তেজনা, হাতাহাতি, আটক যুবক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই প্রৌঢ় প্রতিদিনের মতো রবিবারও বাড়ি থেকে বেরিয়েছিলেন ৷ এরপর স্কুটি নিয়ে সোজা পৌঁছে যান ফাঁসিদেওয়ায় । মহানন্দার ক্যানেলের পাশে স্কুটি রেখে নোট লেখেন তিনি । সঙ্গে থাকা মোবাইল, দোকানের চাবি, নোট সবটা যন্ত সহকারে স্কুটির ডিকিতে রেখে তারপরই ঝাঁপ দেন ক্যানেলে । মুহূর্তের মধ্যে তলিয়ে যান তিনি ।

তড়িঘড়ি স্থানীয়রা ছুটে আসেন । খবর দেওয়া হয় ফাঁসিদেওয়া থানার পুলিশকে । পুলিশ পৌঁছে তল্লাশি চালিয়ে স্কুটির ভেতর থেকে মোবাইল ও নোট উদ্ধার করে । তাতে লেখা , ‘জাস্টিস ফর সিস্টার ।’

আরও পড়ুনঃ গায়েব ৭৫ হাজার ৫০০ টাকা; আরামবাগে শোরগোল

এদিকে প্রৌঢ়র পরিবারকে খবর দেওয়া হয় । পরিবারের সদস্যরা এসে প্রৌঢ়র ব্যবহৃত জিনিস দেখে চিহ্নিত করেন । তবে ওই নোটে ‘জাস্টিস ফর সিস্টার’ লেখাকে কেন্দ্র করে রহস্য দানা বাঁধছে । ওই ব্যক্তি বোনের বিচার চেয়ে কেন ক্যানেলে ঝাঁপ দিলেন ? যদিও বা এই প্রশ্ন নিয়ে একেবারে মুখে কুলুপ এঁটেছে তাঁর পরিবার ।

অন্যদিকে বেলা 11টার দিকে এই ঘটলেও এই খবর লেখা পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি ৷ প্রৌঢ়র তল্লাশিতে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নামানো হয়েছে । স্পিড বোট নিয়ে চলছে তল্লাশি । এলাকাবাসী নীরেন রায় বলেন, “হঠাৎই স্কুটিতে মোবাইল-সহ যাবতীয় সামগ্রী রেখে ক্যানেলে ঝাঁপ দেয় ওই প্রৌঢ় ৷ তাঁর পরিবারের লোকও এসেছে ৷ একটা নোটও উদ্ধার করেছে পুলিশ ৷”

অন্যদিকে নকশালবাড়ি এসডিপিও সৌমজিৎ রায় বলেন , “নোটে বোনের বিচারের কথা লেখা রয়েছে ৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ । অন্যদিকে গোটা ঘটনার তদন্ত চলছে ।”

আত্মহত্যা কোনও সমাধান নয়

যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না । জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত । আপনার পাশে দাঁড়াতে তৎপর । সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে

এই মুহূর্তে

আরও পড়ুন