spot_img
Saturday, 28 February, 2026
28 February
spot_img
Homeআন্তর্জাতিক নিউজPakistan: পাকিস্তানের মার্কিন যুদ্ধবিমান F-16 ধ্বংস আফগান হামলায়! দাবি কাবুলের

Pakistan: পাকিস্তানের মার্কিন যুদ্ধবিমান F-16 ধ্বংস আফগান হামলায়! দাবি কাবুলের

তবে এফ-১৬ যুদ্ধবিমানের সঙ্গে এর মিল নেই।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আমেরিকায় তৈরি যুদ্ধবিমান এফ-১৬ পাকিস্তানের বায়ুসেনার অন্যতম সম্পদ। সেই যুদ্ধবিমান আফগানিস্তানের হামলায় ধ্বংস হয়েছে বলে দাবি করল কাবুল। প্রমাণ হিসাবে ভিডিয়োও প্রকাশ করা হল। যদিও ভিডিয়োটিকে ভুয়ো বলে দাবি করেছে ইলন মাস্কের সংস্থা এক্স-এর কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যাটবট গ্রোক। বৃহস্পতিবার রাত থেকে আফগান-পাক সীমান্তে গোলাগুলি চলছে। পাকিস্তান সরাসরি ‘যুদ্ধ’ ঘোষণা করেছে এই পড়শি দেশের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ চলল মিসাইল-গোলাবর্ষণ, ডুরান্ড লাইনে ভয়ঙ্কর সংঘর্ষ, আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামল পাকিস্তান

শুক্রবার সকালে আফগানিস্তানের প্রতিরক্ষা বাহিনীর দেওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি যুদ্ধবিমান মুখ থুবড়ে পড়ে আছে। ভাঙাচোরা বিমানটিতে আগুন জ্বলছে। তাতে পাকিস্তানের পতাকাও আঁকা রয়েছে। এই ভিডিয়োর সঙ্গে লেখা হয়েছে, ‘‘এটা পাকিস্তান সেনার এফ-১৬, আমেরিকার তৈরি। আফগান বাহিনী এটা ধ্বংস করেছে।’’ ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। এই ভিডিয়োটি খাঁটি কি না, জানতে চাওয়া হয়েছিল গ্রোক-এর কাছে।

এআই বলেছে, ‘‘যেমনটা দাবি করা হচ্ছে, তা সত্য নয়। এখানে একটি বড় বিমানের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে, তাতে ৮৫৫১০ নম্বর এবং পাকিস্তানের চিহ্ন রয়েছে। তবে এফ-১৬ যুদ্ধবিমানের সঙ্গে এর মিল নেই। আকার এবং গড়নেই পার্থক্য রয়েছে। শুক্রবার পাকিস্তানি বাহিনী আফগানিস্তানের সঙ্গে সংঘর্ষে কোনও যুদ্ধবিমান হারিয়েছে বলেও খবর নেই। সম্ভবত এটি পুরনো কোনও ভিডিয়ো।’’

আরও পড়ুনঃ সাবধান; বড় বিপর্যয়ের ওয়ার্নিং বেল দিচ্ছে প্রকৃতি! আজ ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ ও সিক্কিমে

শুক্রবার সকালে আফগানিস্তানের প্রতিরক্ষা বাহিনীর দেওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি যুদ্ধবিমান মুখ থুবড়ে পড়ে আছে। ভাঙাচোরা বিমানটিতে আগুন জ্বলছে। তাতে পাকিস্তানের পতাকাও আঁকা রয়েছে। এই ভিডিয়োর সঙ্গে লেখা হয়েছে, ‘‘এটা পাকিস্তান সেনার এফ-১৬, আমেরিকার তৈরি। আফগান বাহিনী এটা ধ্বংস করেছে।’’ ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বঙ্গবার্তা

এই ভিডিয়োটি খাঁটি কি না, জানতে চাওয়া হয়েছিল গ্রোক-এর কাছে। এআই বলেছে, ‘‘যেমনটা দাবি করা হচ্ছে, তা সত্য নয়। এখানে একটি বড় বিমানের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে, তাতে ৮৫৫১০ নম্বর এবং পাকিস্তানের চিহ্ন রয়েছে। তবে এফ-১৬ যুদ্ধবিমানের সঙ্গে এর মিল নেই। আকার এবং গড়নেই পার্থক্য রয়েছে। শুক্রবার পাকিস্তানি বাহিনী আফগানিস্তানের সঙ্গে সংঘর্ষে কোনও যুদ্ধবিমান হারিয়েছে বলেও খবর নেই। সম্ভবত এটি পুরনো কোনও ভিডিয়ো।’’

এই মুহূর্তে

আরও পড়ুন