spot_img
Wednesday, 18 March, 2026
18 March
spot_img
Homeআবহাওয়াWeather: জারি ‘কমলা সতর্কতা’! ফের একাধিক জেলায় বৃষ্টির সম্ভবনা

Weather: জারি ‘কমলা সতর্কতা’! ফের একাধিক জেলায় বৃষ্টির সম্ভবনা

ঝড়ের পাশাপাশি ঘনঘন বজ্রপাতের আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বসন্তের আবহে কালবৈশাখীর দাপট দক্ষিণবঙ্গ৷ বুধবার বিকেল থেকে কলকাতাসহ একাধিক জেলায় আচমকা ঝড়বৃষ্টি৷ ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷

আরও পড়ুনঃ বাংলার একঝাঁক জেলাশাসককে অপসারণ; জারি নির্দেশিকা

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, এই আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকবে৷ আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বুধবারও কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

অন্যদিকে সপ্তাহান্তে শুক্রবার ও শনিবার ঝড়বৃষ্টির দাপট অনেকটাই বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷ বিশেষ করে বিকেলের পর থেকে ঝোড়ো হাওয়ার গতি বাড়বে এবং তা ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে৷ বজ্রপাতের আশঙ্কাও রয়েছে৷ বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে ঝড়ের প্রভাব বেশি পড়তে পারে৷ এসব এলাকায় শিলাবৃষ্টি ও বজ্রবিদ্যুৎ একসঙ্গে দেখা যেতে পারে, ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে৷

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হবে৷ এই ঝড়বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমেছে৷ টানা গরমের পর কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় কিছুটা স্বস্তি মিলেছে৷ তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা৷ তাঁদের মতে, উত্তর-পশ্চিম দিক থেকে আসা শুষ্ক ঠান্ডা বায়ু এবং বঙ্গোপসাগর থেকে আসা উষ্ণ আর্দ্র বায়ুর সংঘর্ষেই এই ঝড়ের সৃষ্টি হচ্ছে৷

আরও পড়ুনঃ শোকের ছায়া টলিপাড়ায়; প্রয়াত চিত্রনাট্যকার ঋতম

আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে ধীরে ধীরে ঝড়বৃষ্টির প্রবণতা কমতে পারে৷ তবে সম্পূর্ণ স্বাভাবিক আবহাওয়া ফিরতে আরও কয়েকদিন সময় লাগবে৷ এ দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি৷ সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৬ ডিগ্রি সেলসিয়াস কম৷

উত্তরবঙ্গেও আপাতত চলবে বৃষ্টির দাপট৷ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং জলপাইগুড়িতে দফায় দফায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি চলবে৷ শুক্র ও শনিবার উত্তরের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে৷ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল৷ পাহাড়ি এলাকায় শিলাবৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে৷

এই মুহূর্তে

আরও পড়ুন