বিনা হেলমেটে বাইক চালালেই এবার নেওয়া হবে কড়া পদক্ষেপ । সঙ্গে হবে জরিমানাও । আজ খিদিরপুরে হতেনাতে এমন বাইক ওয়ালাদের পাকড়াও করল পুলিশ ।
কোনও ভাবেই হেলমেট ছাড়া বাইক চালানো যাবে না, জানিয়ে দিয়েছে পুলিশ । যদি এমন দেখা যায়, তাহলে আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া যায়, তার সবই করছে পুলিশ । কলকাতার একাধিক জায়গায় আজ সক্রিয় অবস্থায় দেখা গিয়েছে পুলিশকে । খিদিরপুর মোর করাও পার্ক সার্কাস, উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় আজ রণংদেহী রূপে দেখা গিয়েছে কলকাতা পুলিশকে ।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে গোটা প্রশাসন এই মুহূর্তে প্রচন্ড ভাবে সক্রিয় । এই আবহে দুর্নীতির আখড়া বন্ধ করতে সমস্ত বেআইনি টোল প্লাজা বন্ধ করতে নির্দেশ দিল রাজ্য সরকার । বলা হয়েছে, রাজ্যের সব বেআইনি টোল প্লাজা ও ব্লক গেটকে চিহ্নিত করএ বন্ধ করতে হবে । সেইগুলো যাতে আগামীতে পুনরায় চালু না হয়, সেই দিকেও কড়া নজর রাখতে নির্দেশ দেওয়া হয়ছে পুলিশ, প্রশাসনকে । অবৈধ ভাবে টোল আদায় করা বন্ধ করতে হবে, নির্দেশ গিয়েছে রাজ্যের সব জেলা শাসকের কাছে ।
আরও পড়ুনঃ শিব তাণ্ডব স্ত্রোত্রপাঠে বিশ্বরেকর্ড ভারতীয় শিশুর
দুর্নীতি ও কেলেঙ্কারি নিয়ে কড়া রাজ্য । একের পর এক কড়া সিদ্ধান্ত নিচ্ছেন মুখ্যমন্ত্রী । তাঁর নির্দেশে গোটা প্রশাসন ‘ফুল অ্যাকশন মোডে’ । এই আবহেই দুর্নীতির সব শিকড় উপড়ে ফেলতে বেআইনি টোল প্লাজা বন্ধ করতে নির্দেশ দিল রাজ্য সরকার । এই মর্মে জারি করা হয়েছে নোটিশ ।


