spot_img
Friday, 6 February, 2026
6 February
spot_img
HomeকলকাতাKolkata Police: হেল্পলাইন চালু কলকাতা পুলিশের, রাত পোহালেই মাধ্যমিক!

Kolkata Police: হেল্পলাইন চালু কলকাতা পুলিশের, রাত পোহালেই মাধ্যমিক!

পড়ুয়ারা পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর সময় কোনও অসুবিধার সম্মুখীন হলে ওই হেল্পলাইনে ফোন করলে পৌঁছে যাবেন পুলিশকর্মীরা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আগামীকাল সোমবার, রাজ্যে শুরু মাধ্যমিক পরীক্ষা। তার আগে পরীক্ষার্থীদের সুবিধার্থে হেল্পলাইন চালু করল কলকাতা পুলিশ। পড়ুয়ারা পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর সময় কোনও অসুবিধার সম্মুখীন হলে ওই হেল্পলাইনে ফোন করলে পৌঁছে যাবেন পুলিশকর্মীরা।

আরও পড়ুনঃ শিলিগুড়ির বুকে ছুটবে বুলেট ট্রেন! বাংলার রেল-প্রাপ্তী, নির্মলার হাতেই জুড়ে গেল বাংলা-গুজরাট? ধোঁয়াশার বুলেট ট্রেন

কলকাতা পুলিশ জানিয়েছে, ৯৪৩২৬১০০৩৯ নম্বরে ফোন করলে পরীক্ষার্থীদের যে কোনও সমস্যায় এগিয়ে যাবেন পুলিশকর্মীরা। পরীক্ষার্থী বাড়িতে অ্যাডমিট কার্ড ফেলে এলে, পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে দেরি হলে সাহায্য করা হবে।

শুধু হেল্পলাইন নয়, শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে থাকবে অ্যাম্বুল্যান্স। কোনও পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়াই লক্ষ্য।

আরও পড়ুনঃ শুরু কাউন্টডাউন; এই দিন রাজ্যে নির্বাচনের ঘোষণা

কলকাতা পুলিশের হেল্পলাইনের পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ১৫টি বিভিন্ন রুটে অন্তত ২০টি অতিরিক্ত বাস চলবে মাধ্যমিক পরীক্ষার ৮দিন। ফলে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো নিয়ে অন্তত চিন্তা করতে হবে না পরীক্ষার্থী বা অভিভাবকদের। ঘড়ি ধরে বাড়ি থেকে বেরলে মসৃণভাবেই নিজের গন্তব্যে পৌঁছে যাবে।

আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবছরের মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ১২ তারিখ। মাধ্যমিক পরীক্ষার দিন – ২ ফেব্রুয়ারি, ৩ ফেব্রুয়ারি, ৬ ফেব্রুয়ারি, ৭ ফেব্রুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১০ ও ১২ ফেব্রুয়ারি। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৪৫ থেকে। শেষ হবে দুপুর ২টোয়। সপ্তাহের কর্মব্যস্ত দিনগুলোয় এই সময়ে এমনিতে পথঘাটে বেশ যানজট থাকে। তা এড়িয়ে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো বেশ টেনশনের। পড়ুয়াদের পাশে থাকতে হেল্পলাইন চালু করেছে কলকাতা পুলিশ।

এই মুহূর্তে

আরও পড়ুন